Champions Trophy: ওডিআই থেকেও অবসর নিচ্ছেন? প্রবল জল্পনার মধ্যেই এবার ইঙ্গিত দিলেন জাদেজা
একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন না খেলা চালিয়ে যাবেন রবীন্দ্র জাদেজা? তা নিয়ে জোর চলছিল কয়েকদিন ধরেই। ট্রফি জয়ের পর সেই বিষয়ে কোনও উল্লেখ করেননি ভারতীয় দলের তারকা । এবার অবশ্য সোশাল মিডিয়ায় স্টোরিতে ইঙ্গিতমূলক পোস্ট করলেন। কী লিখলেন জাদেজা?
রোহিতের মতোই গুঞ্জন ছড়িয়েছিল রবীন্দ্র জাদেজাকে নিয়েও। এই সব জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ বক্তব্য, তাঁকে নিয়ে তৈরি হওয়া অপ্রয়োজনীয় গুজবের দরকার নেই। হাত জোড় করে রাখার ইমোজি পোস্ট করেন জাদেজা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন জাড্ডু।

এর ফলে মনে হচ্ছে তিনি নিজের অবসরের জল্পনায় ইতি টেনেছেন।অবসর নেওয়া বা না নেওয়া নিয়ে কোনও বিষয়ে স্পষ্ট ইঙ্গিত না থাকলেও, অনুমান এটা অবসর নিয়েই বার্তা। চারদিকে জাদেজার বিদায় নিয়ে যে জল্পনা হচ্ছে, তা মাঠের বাইরে ফেলে দিলেন তিনি।
গত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত, বিরাট কোহলি এবং রবীন্দ্র জডেজা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষে রোহিত এবং জাদেজার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরে কোনও ভারতীয় তারকাই অবসরের রাস্তায় হাঁটেননি।
।নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জাদেজা ১০ ওভারে ৩০ রান খরচ করে ১ উইকেট নেন। বোলিং শেষে যেভাবে বিরাটকে আলিঙ্গন করলেন তাতে এটাই তাঁর শেষ ওডিআই ম্যাচ কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও জাদেজা এখনও অবসর ঘোষণা করেননি।
Ravindra Jadeja's Instagram story.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 10, 2025
- SIR JADEJA IS HERE TO STAY...!!! 🇮🇳 pic.twitter.com/nTQNtNxEKo
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, আমার সবসময়ই মনে হয়েছে যে রবীন্দ্র জাদেজার ভূমিকা প্রকাশ্যে আসে না। আমার মনে হয় তিনি এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমরা খুব একটা কথা বলি না। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। টেস্ট ফর্ম্যাট হোক, টি২০ ফর্ম্যাট হোক বা একদিনের ক্রিকেট। আমার মনে হয় নি ভারতীয় ক্রিকেটের জন্য জাদেজার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ
জাদেজার চেয়েও স্পষ্ট ভাষায় এই গুজবের অবসান ঘটিয়েছেন রোহিত। সংবাদিক সম্মেলনে রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি ওডিআই ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছি না। ভবিষ্যৎ নিয়ে এখনই পরিকল্পনাও নেই। যেমন চলছে, তেমনই চলবে। আগামী দিনে তাঁকে নিয়ে যাতে কোনও গুজব না ছড়াতে পারে সে কারণেই নিজের মত স্পষ্ট করে দিলেন রোহিত।
যুবরাজ সিং ভারতের হয়ে ৮টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন। রোহিত-বিরাটের ক্ষেত্রে বর্তমানে সংখ্যাটা ৯। রবীন্দ্র জাদেজা এই নিয়ে আটটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নামলেন।












Click it and Unblock the Notifications