Champions Trophy: বেহাল পরিকাঠামোর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থিক ক্ষতি পিসিবির

২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে শুরুর পর থেকেই হিমসিম অবস্থা পিসিবির। ম মেগা এই ইভেন্ট আয়োজন এবং পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পিসিবির দুর্ভোগকে আরও বৃদ্ধি করেছে প্রকৃতি। বিরুপ প্রকৃতির কারণে আর্থিক ক্ষতি হচ্ছে পিসিবির।

বৃষ্টির জন্য পাকিস্তানে একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের দুটি ম্যাচ বৃষ্টির কারণে একটি বল হওয়ার আগেই ভেস্তে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই ম্যাচের টিকিটেক দাম ফেরত দেবে বলে ঘোষণা করেছে। পিসিবির পক্ষ থেকে ঘোষণা করেছে যে তারা আইসিসির নিয়ম অনুযায়ী টিকিটের দাম ফেরত দেওয়া হবে। পাক ক্রিকেট বোর্ড অবশ্য নির্দিষ্ট কিছু ধারা উল্লেখ করেছে তাদের ফেরত পাওয়ার আগে পূরণ করতে হবে দর্শকদের।

পিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য সম্পূর্ণ ভেস্তে গিয়েছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দুটি ম্যাচের টিকিটের মূল্য সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। তবে হসপিটালিটি( বক্সের টিকিট ও পিসিবি গ্যালারি) দাম ফেরৎ দেওয়া হবে না।একইসঙ্গে বলা হয়েছে, দাম ফেরৎ পেতে হলে আসল টিকিটটি দেখাতে হবে এবং যার টিকিট সংগ্রহকারীকে নিজে আসতে হবে সংশ্লিষ্ট অফিসে টাকা ফেরতের জন্য।
পাকিস্তানের মাঠে ড্রেনেজ সিস্টেম অত্যন্ত খারাপ। অল্প বৃষ্টি হলেই খেলা বন্ধ হয়ে যাচ্ছে। পুরো মাঠ ঢাকা দেওয়া তো দূরের কথা এমনকি প্রধান অংশও ঢাকতে ঠিক মতো পারছেন না মাঠকর্মীরা। শুক্রবার আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে যে দৃশ্য দেখা গেল তাতে রীতিমতো হাসির খোরাক হয়েছে পিসিবি।
আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন বৃষ্টি নামায় আউটফিল্ডে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সুপার সপার চালিয়েও মাঠের পরিস্থিতির উন্নতি হয়নি। এমনকি ম্যাচ চালু করার মতো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবু এই ম্যাচ খানিকটা হয়েছিল।

তবে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য সম্পূর্ণ ভেস্তে যায়।একেই পরিকাঠামো নিয়ে বিস্তর প্রশ্ন, তার তার উপর টিকিটের দাম ফেরৎ দিত হবে। ফলে ফের আর্থিক ক্ষতি হবে পিসিবির।

পাকিস্তান শুধু চলতি চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকই নয় একইসঙ্গে শেষবারের চ্যাম্পিয়ন দল। ফলে পাকিস্তানের দ্রুত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দ্রুত বিদায় নিয়ে একগুচ্ছ লজ্জার নজির সৃষ্টি করছে। ফলে সেমিফাইনাল ম্যাচে আরও কম টিকিট বিক্রি হতে পারে। যা আরও ক্ষতি করতে পারে পিসিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+