Champions Trophy: দ্রুত বিদায়ে একগুচ্ছ লজ্জার নজির আয়োজক পাকিস্তানের, রিজওয়ানদের জন্য সমস্যায় পিসিবি!
২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ছয়দিনের মধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে পাকিস্তানের। আয়োজক দেশ গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
পাকিস্তান শুধু চলতি চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকই নয় একইসঙ্গে শেষবারের চ্যাম্পিয়ন দল। ফলে পাকিস্তানের দ্রুত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দ্রুত বিদায় নিয়ে একগুচ্ছ লজ্জার নজির সৃষ্টি করছে। একইসঙ্গে রিজওয়ানদের পারফরম্যান্সের সমস্যা আসন্ন পিসিবির। কারণ স্পনসররা পাকিস্তান দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে যেতে পারেন। যার ফলে আর্থিক দিক থেকেও সমস্যায় পরতে পারে পিসিবি.

পাকিস্তান হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থ দল যারা চ্যাম্পিয়ন হওয়ার পরের বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয় হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৩ সালে অজিরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তানও এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।
রিজওয়ানদের পারফরম্যান্সের জন্য বিপদ অপেক্ষা করছে পিসিবির। আইসিসি ইভেন্টগুলির টানা ব্যর্থতায় হতাশ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাগুলিও। এই পরিস্থিতিতে পিসিবি কর্তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর স্পনসর হারানোর আশঙ্কা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্তা বলেছেন, ২৯ বছর পর আমরা আইসিসি ইভেন্ট আয়োজন করলাম। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েক দিনের পরই আমরা প্রায় ছিটকে গেলাম। নকআউট পর্বের টিকিট বিক্রিতে এর প্রভাব পড়তে পারে। আয়োজকরা না খেললে তার একটা প্রভাব তো পড়েই।
এমনকি চাকরি যেতে পারে অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই তাঁকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। ১৯ ফেব্রুয়ারি অভিযান শুরু করেছিল পাক দল। ২৪ ফেব্রুয়ারি বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। পাক ক্রিকেটের বড্ড দুসময় চলছে।












Click it and Unblock the Notifications