Champions Trophy: ঠাসা সূচির মধ্যেই দেশ বদল, সেমিফাইনালের আগে কঠিন চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন মিচেল স্যান্টনার

বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। লাহোরে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।

ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গত রবিবার দুবাইতে খেলেছে কিউয়িরা। এরপর তাদের পাকিস্তানে যেতে হয়েছে। এমনিতেই গ্রুপ লিগের শেষ ম্যাচ এবং সেমিফাইনালের মধ্যে খুব বেশি দিনের ফারাক নেই। এর মধ্যে আবার নিউজিল্যান্ড দলকে ভিন দেশে খেলার জন্য যেতে হয়েছে যা তাদের কাছে আরও ক্লান্তিকর। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলার আগে সূচি নিয়ে মুখ খুললেন মিচেল স্যান্টনার।

Mitchell Santner

নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগের কঠিন সূচির সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের। মিচেল স্যান্টনার কথায়, বর্তমান ক্রিকেটে সময়সূচি একটি সমস্যার। একদিনের ক্রিকেট শরীরের জন্য বেশ ক্লান্তিকর হতে পারে। তার মধ্য পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু তার মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হচ্ছ। আমাদের বোলাররা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে এবং আমি নিশ্চিত তারা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত।

একইসঙ্গে মিচেল বলেন, আমি বলতে চাইছি আন্তর্জাতিক সময়সূচী, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং তারপরে আইসিসি ইভেন্টের সময়সূচির মধ্যে ভারসাম্য বজায় রাখাটা বেশ চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু আমরা সবাই পেশাদার। এগুলির সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের খেলতে হয়। আমরা সেমিফাইনাল ম্যাচের জন্য পুরোপুরি তৈরি।

গ্রুপ পর্বে দ্বিতীয়স্থানে থেকেই সেমিফাইনালে উঠেছে কিউয়িরা। অন্যদিকে, শীর্ষে অবস্থান করেই শেষ চারের টিকিট পেয়েছে প্রোটিয়ারা। ফলে কঠিন চ্যালেঞ্জ কিউয়িদের সামনে।

চ্যাম্পিয়ন্সর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। এর আগে পাকিস্তানে বৃষ্টির কারণে তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। করাচিতে দুটি ম্যাচ হয়নি ও অন্যটি লাহোরে। গত শুক্রবার লাহোরের মাঠে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানও সম্পূর্ণ করা যায়নি। আফগানিস্তানের ইনিংস শেষ হলেও অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করা যায়নি। ফলে খেলা ভেস্তে যায়। এবার ফের একবার লাহোরে ম্যাচ।

২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর থেকেই পিসিবির আয়োজন এবং পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লাহোরের মাঠের নিকাশি ব্যবস্থা কতটা বেহাল সেই চিত্রও উঠে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচে। যা আইসিসি ইভেন্টের সঙ্গে একেবারেই মানানসই নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+