Champions Trophy: বড় মঞ্চে ধারাবাহিকতা বজায়, জানুন শেষ কয়েকটি আইসিসি ইভেন্টে প্রোটিয়াদের পারফরম্যান্স

ক্রিকেট বিশ্বে তারা চোকার্স নামেই পরিচিত। আইসিসি ইভেন্টে ভালো খেললেও ট্রফি জয় অধরাই থাকে তাদের। কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে। সাম্প্রতিককালে যতবারই আইসিসি ইভেন্ট হয়েছে ততবারই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা দল। বিগত কয়েক বছরে প্রোটিয়াদের পারফরমেন্স আইসিসি ট্রফিতে যথেষ্টই ভালো।

শেষ কয়েক বছরের যদি আইসিসি ইভেন্ট গুলি টিকে নজর দেওয়া যায় তাহলে ধারাবাহিকভাবে যে দলটি সেমিফাইনাল কিংবা ফাইনালে জায়গা করে নিয়েছে তার নাম দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেইবার অস্ট্রেলিয়ার কাছে হেরে ফাইনাল টিকিট অধরাই থাকে প্রোটিয়াদের।

এরপর ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ ছিল ভারত। ফাইনালে ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও তা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা ফলে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের। এর ফলে চোকার্স তকমা তাদের নামের ওপরে আরও চেপে বসে। কিন্তু হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা।

সবাইকে চমকে দিয়ে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা দল। ভারতের মতো হেভিওয়েট প্রতিপক্ষ ফাইনালের টিকিট না পেলেও দক্ষিণ আফ্রিকা দল কিন্তু চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান নিশ্চিত করেছে। আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তেম্বা বাভুমারা ফাইনাল ম্যাচ খেলতে নামবে।

এবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফেভারিটের তকমা নিয়েই খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পারফরম্যান্সও কিন্তু যথেষ্ট ইতিবাচক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হেলায় হারিয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটা নির্ভর করছে ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপরেই।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুসারে, গ্রুপ এ-র শীর্ষে থাকা দল সেমিফাইনালে বি-র গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। পাশাপাশি এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সেমিফাইনালে বি গ্রুপের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে। ফলে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরই সেমিফাইনালে কারা কাদের বিরুদ্ধে খেলবে সেটা ঠিক হবে।

টুর্নামেন্ট শুরুর আগেই কয়েকজন ক্রিকেটারের চোট ছিল দক্ষিণ আফ্রিকা দলেরষ কিন্তু তা সত্ত্বেও তেম্বা বাভুমার দল যে পারফরমেন্স করছে চলতি দক্ষিণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথেষ্ট সমীহ আদায় করে নিচ্ছে প্রতিপক্ষ দলগুলি। ১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল প্রোটিয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+