Champions Trophy: সঠিক অধিনায়কই বেছেছিলেন দাদা, রোহিতদের সাফল্যে রয়েছে প্রশাসক সৌরভের বিরাট ভূমিকা
২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জেতার ৮ মাসের মধ্যে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় আইসিসি খেতাব জিতল ভারতীয় দল। রোহিতদের বর্তমান পারফরম্যান্সের নেপথ্যেও রয়েছে এক বঙ্গ সন্তানের অপরিসীম অবদান। বর্তমান দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের কাহিনীই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বরাবরই অধিনায়ক রোহিতের উপরে আস্থা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লাল বলে ক্রিকেটে ব্যর্থ হলেও রোহিত যে সাদা বলে ভারতীয় দলের হয়ে ছন্দে ফিরবেন সে কথা আগেই জানিয়ে রেখেছিলেন সৌরভ। এমনকি তীব্র সমালোচনার মধ্যে অধিনায়ক রোহিতের পাশেই থেকেছেন সৌরভ। কখনই আস্থা হারাননি অবশেষে সৌরভ।

২০২১ সালে অধিনায়কত্বের চাপ নিতে গিয়ে ব্যর্থ হচ্ছিলেন কোহলি। সৌরভ যেন বিরাটের মধ্যে খুঁজে পান ১৯৯৯ সালের সচিনকেই। কোহলি অধিনায়কের পদ থেক সরতেই দায়িত্ব তুলে দেন রোহিতের হাতে। রোহিত প্রথমে রাজী হননি। কিন্তু সৌরভই বুঝিয়ে রাজী করান। এর ফল এখন সবাই দেখতে পাচ্ছেন। ভারতীয় দলের সাজঘরকে সুকৌশলে সামলাচ্ছেন রোহিত। আজ গোটা বিশ্ব দেখছে ক্যাপ্টেন রোহিত আর ব্যাটার বিরাটের যুগলবন্দি।
অবশেষে প্রমাণ হয়ে গেল সৌরভ রোহিতকে ভারতীয় দলের নেতা করে ভুল করেননি। একটা সময় ভারতীয় দলের সঙ্গে চোকার্স তকমাটা সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কারণ ২০১৩ সালের পর থেকে ভারত কোন আইসিসি ট্রফি জিততে পারছিল না। ২০২৩ সালে রোহিতের নেতৃত্বে দুটি আইসিসি ট্রফির ফাইনালে ওঠে ভারত। একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অন্যটি একদিনের বিশ্বকাপ। কিন্তু দুটিতেই রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে।
কিন্তু তারপরও রোহিতেই আস্থা প্রকাশ করেছিলেন সৌরভ। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জিতে আইসিসি ট্রফির খরা কাটান রোহিত। এর ৮ মাসের মধ্যেই দ্বিতীয় আইসিসি ট্রফি দেশকে জেতালেন রোহিত শর্মা। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জিতেছেন, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ক্রিকেটার হয়ে।
একটা সময় আইসিসি ইভেন্টে ভারতের ফল ছিল অত্যন্ত হতাশাজনক। কিন্তু বদলটা করেন বাংলার মহারাজ। সেই ধারার সফল উত্তরসূরি ধোনি এবং রোহিত। উভয়েই আইসিসি ইভেন্টে ভারতের পারফরম্যান্সকে আরও উন্নত করেন।
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ে যদি থাকে অধিনায়ক সৌরভের ভূমিকা। তবে ২০২৪ এবং ২০২৫ সালে রোহিতদের পারফরম্যান্সের নেপথ্যের নায়ক অবশ্যই হবেন প্রশাসক সৌরভ। ২০১৯ সালে বিসিসিআই সভাপতি পদে বসেন সৌরভ। একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। জুনিয়র টিম থেকে রাহুল দ্রাবিড়কে কোচিং করাতে রাজী করান রোহিত-বিরাটদের।
ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ভারতীয় দলের অনবদ্য প্রচেষ্টা। শেষ দুই বছর ধরে আইসিসি ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের গভীরতা খুবই বেশি। অধিনায়ক রোহিত শর্মাকে অনেক অভিনন্দন।
কী দেখে রোহিতকে অধিনায়ক বেছেছিলেন? সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, অধিনায়কত্বের স্কিল দেখেই রোহিতকে বেছেছিলাম। আইপিএলে দেখেছিলাম রোহিত কতভালো অধিনায়ক। পর পর দুটো আইসিসি ট্রফি। দারুন সাফল্য। ভারতীয় দল ব্যাটিং বোলিং ভালো করেছে ফাইনাল ম্যাচে। একবারও ম্যাচটা হাত থেকে বেরোতে দেয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications