Champions Trophy: প্রোটিয়াদের থেকে সেমিতে অজিরা ভারতের সহজ প্রতিপক্ষ! কারণ বিশ্লেষণ করে দিলেন গাভাসকর

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেত নামছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আগামী ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে। তবে ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের উপরই।

ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দল। টুর্নামেন্টের নিয়ম অনুসারে, গ্রুপ এ-র শীর্ষে থাকা দল সেমিফাইনালে বি-র গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। পাশাপাশি এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সেমিফাইনালে বি গ্রুপের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে। তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নয়, অস্ট্রেলিয়াকে চাইছেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

কিন্তু কেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চাইছেন গাভাসকর? সর্ব ভারতীয় এক ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর জানিয়েছেন, সেমিফাইনালের প্রতিপক্ষ হিসাবে ভারত অস্ট্রেলিয়াকেই পছন্দ করবে। কারণ প্যাট কামিন্স , মিচেল স্টার্ক এবং হ্যাজলউড না থাকায় তাদের পেস বোলিং বিভাগ অনভিজ্ঞ। এতে ভারত কিছুটা সুবিধা পেতে পারে।

গাভাসকরের কথায়, দুই দলই শক্তিশালী, কেউই কোনও ভুল করে না। টুর্নামেন্টটি নক আউট পর্যায়ে চলে এসেছে। ফলে আমি মনে করি ভারত কোনও পছন্দ রাখবে না। কারণ প্রতিপক্ষ হিসাবে সব দলই শক্তিশালী। তবে হতে পারে ভারত অস্ট্রেলিয়াকে পছন্দ করবে কারণ প্রতিপক্ষ হিসাবে তারা অস্ট্রেলিয়াকে বেশি জানে কয়েক মাস আগে এই দলের বিরুদ্ধে তারা খেলেছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স , মিচেল স্টার্ক এবং হ্যাজলউডের মতো বোলাররা নেই। ফলে এতে অস্ট্রেলিয়া দলের পেস বোলিং বিভাগ কিছুটা অনভিজ্ঞ। তাই ভারত সেমিফাইনালের প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়াকে চাইতে পারে।

গ্রুপ -এ ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই ৪ পয়েন্টে থাকলেও রান রেটে পিছিয়ে ভারত ২ নম্বরে আছে। তবে আজ জিতলেই ভারত শীর্ষে পৌঁছে যাবে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের মতোই এই একই চার দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের চার দল হল ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তাৎপর্যপূর্ণ হল ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে এই চার দলই সেমিফাইনালে স্থান করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+