Champions Trophy: রোহিত না খেললে কতটা চাপে পড়বেন বিরাট-রাহুলরা? পরিসংখ্যান সহ রইল বিস্তারিত বিশ্লেষণ

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে চলছে প্রবল জল্পনা কল্পনা। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচে জিতলে তবেই শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছতে পারবে টিম ইন্ডিয়া।

কিন্তু বিগত কয়েকদিন ধরেই ভারতীয় শিবিরে সবথেকে বড় প্রশ্ন ছিল রোহিত শর্মার খেলা নিয়ে। মাঝে শোনা গিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেওয়া হবে রোহিত শর্মাকে যাতে সেমিফাইনাল ম্যাচে পুরো ফিট হয়ে হিটম্যান মাঠে নামতে পারেন।

Rohit sharma

কিন্তু শুক্রবার কেএল রাহুল এবং ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে উভয়ই আভাস দিয়েছেন রোহিত পুরো মাত্রায় ফিট আছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। রোহিত খেলতে ওডিআই ক্রিকেটে শুভমান গিলের অধিনায়কত্ব করা নিয়ে অপেক্ষা আরও বৃদ্ধি পাবে।

আসলে রোহিতের খেলা না খেলার ওপর ভারতীয় ব্যাটিং অনেকাংশে নির্ভরশীল। রোহিত না খেললে ওপেনিংয়ে বদল ঘটাতে হবে। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের ইনিংসের ঝড়ো সূচনাটা আসে রোহিতের ব্যাট থেকেই। গত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যাবে ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে রোহিত মারকাটারি একটা ইনিংস খেলেছেন।

রোহিতের ইনিংসের ফলে দশ ওভারের মধ্যেই ভারতের রান ৭০ কিংবা ৮০-তে পৌঁছে গিয়েছিল। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়কং বাংলাদেশের বিরুদ্ধে ৩৬ বলে ৪১ রান করেন সাতটি চারের সাহায্যে। পাকিস্তানের বিরুদ্ধে ১৫ বলে ২০ রান করলেও তার মধ্যেই তিনটি চার এবং একটি ছক্কা মারেন। এর ফলে মিডল অর্ডারে খেলতে নেমে বিরাট কোহলি কেএল রাহুদের অনেকটাই সুবিধা হচ্ছে।

এর ফলে ধীরে সুস্থে ম্যাচ বার করতে পারছে মিডল অর্ডার। অন্তত পরে ব্যাট করে রানের রান তাড়া করার লক্ষ্য নিয়েয কিন্তু রোহিত না খেললে না পারলে এবং ওপেনিং জুটি ঝরো ইনিংস খেলতে না পারলে সে ক্ষেত্রে চাপ বাড়বে মিডল অর্ডারের উপরে ।
পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েই একটি রেকর্ড সৃষ্টি করেছেন রোহিত। ভারত অধিনায়ক হিসেবে একশ নম্বর ম্যাচের জয় পেয়েছেন তিনি ভারত অধিনায়কদের মধ্যে জয়ের শতাংশে সকলের থেকে এগিয়ে আছেন।। রোহিত এখনও পর্যন্ত ভারতকে সব ফর্ম্যাটে ১৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ১০০টি ম্যাচে জিতিয়েছেন। ৩৩টি ম্যাচ হেরেছেন। দুটি টাই, তিনটি ড্র এবং দুটি ম্যাচে ফলাফল হয়নি। জয়ের শতাংশ ৭১.৫৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+