Champions Trophy: জট কাটল, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, পিসিবির শর্ত আংশিক মেনে নিল আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান হতে চলেছে। বিগত কয়েক দিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলা জটিলতার অবসান ঘটাতে সচেষ্ট হয়েছে আইসিসি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় পাওয়া গেল বিরাট আপডেট। অবশেষে হাইব্রিড মডেলেই সিলমোহর দিল আইসিসি।
বিসিসিআই এবং পিসিবির মধ্যে চলা জটিলতার জন্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জট অব্যাহত।বারবার মিটিং ডাকা হল তা শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছিল। কবে চ্যাম্পিয়ন ট্রফি ঘোষণা হবে তা নিয়ে চলছে জোর জল্পনা চলছিল। তবে শুক্রবার মেগা মিটিংয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট অনেকটাই কাটল।

পাকিস্তান চাইছিল ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলি আছে সেগুলি হাইব্রিড মডেলেই হতে হবে। তবে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে।
ভারত এসে পাকিস্তানে না খেলে, পিসিবি আইসিসির কাছ থেকে আশ্বাস চেয়েছিল যে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ এবং পুরুষদের টি২০ বিশ্বকাপ -এর মতো আসন্ন আইসিসি ইভেন্টেও তাদের ভারতে খেলতে বলা হবে না, অবশেষে পাকিস্তানের শর্ত কিছুটা মানা হল। এবার সূচি ঘোষণার অপেক্ষা।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইসিসি, বিসিসিআই এবং পিসিবি তিন পক্ষই খুশি হয়েছে এই সিদ্ধান্তে। সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডও এই দিকে নজর রেখেছিল। দুবাইতেই হবে ভারত পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচ। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হবে।
পিসিবি প্রধান মহসিন নাকভি এই বৈঠকে যোগদান করার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন। আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে প্রথম থেকেই সরব ছিল পাকিস্তান। তবে এখনও ক্ষতিপূরণ পাচ্ছে না পিসিবি। ২০২৭ সালে আইসিসির মহিলাদের টুর্নামেন্ট আয়োজন করার অধিকার পেল পিসিবি।












Click it and Unblock the Notifications