Champions Trophy: সেমিতে কত রান করবেন হেড? কেমন খেলবেন বিরাট-গিল? ভবিষ্যদ্বাণী করলেন প্রখ্যাত জ্যোতিষী
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারতীয় দল। মঙ্গলবার দুবাইতে মেগা সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই খেতাব জয়ের দুয়ারে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ট্রাভিস হেড। এর আগে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে শতরান করে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন।
আইসিসি ইভেন্টে বিশেষ করে খেতাব জয়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে উঠলেন ট্রাভিস হেড। ফলে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধেও চিন্তার কারণ হতে পারেন হেড। তাঁকে দ্রুত ফেরাতে না পারলে সমস্যা হতে পারে ভারতের জন্য। কারণ হেড উইকেটে একবার টিকে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তার আভাস আগেই পাওয়া গিয়েছে। সেমিফাইনালে কেমন খেলবেন হেড? ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সুমিত বাজাজ।

তবে সাম্প্রতিক সময়ে টস ভাগ্যও সঙ্গ দিচ্ছে না রোহিতকে। টানা ১০টি একদিনের ম্যাচে টসে হেরেছেন রোহিত। কিন্তু এই ম্যাচে টসে জিততে পারেন রোহিত শর্মা, ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সুমিত বাজাজ। এর আগে ভারত পাকিস্তান ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন রোহিতরাই জিতবেন। তবে এই ম্যাচে কারা জিতবে সেই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেননি জ্যোতিষী সুমিত বাজাজ।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ভারতের খেতাব জয়ের আশা বিলীন হয়ে যায় অজিদের কাছে হেরে। আহমেদাবাদে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। ভারত ২৪০ রান তুলতে সক্ষম হয়। কিন্তু ট্রাভিস হেডের দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়া ম্যাচ ও খেতাব জিতে নেয়।
জ্যোতিষশাস্ত্রের প্রেডিকশন অনুযায়ী এই প্রতিবেদন লেখা হয়েছে। ওয়ান ইন্ডিয়া এই তথ্য যাচাই করেনি। এটাই ধ্রুব সত্য নয়। ম্যাচের নির্দিষ্ট সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর এবং ম্যাচের পরিস্থিতির উপর দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।












Click it and Unblock the Notifications