Champions Trophy: গ্যালারিতে চর্চিত প্রেমিকার উপস্থিতি থেকে বহুমূল্যের হাত ঘড়ি, বিরাট মঞ্চে চর্চায় পাণ্ডিয়াও
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। শতরান করে দলকে অনায়াসে জয় এনে দিয়েছেন কিং কোহলি। কিন্তু বিরাটের মঞ্চে ফোকাসে থাকলেন হার্দিক পাণ্ডিয়াও। বল হাতে দুটি উইকেট নিলেন রেকর্ড সৃষ্টি করলেন, তবে চর্চায় থাকল গ্যালারিতে তাঁর নতুন বান্ধবীর উপস্থিতি এবং হাতে বহুমূল্যের ঘড়ি।
স্টাইলের দিক থেকে বরাবরই নজর কাড়েন পাণ্ডিয়া। ভারত বনাম পাকিস্তান ম্যাচে হার্দিকের হাতে দেখা গেল একটি ঘড়ি। এই দৃশ্য সামনে আসার পরই হার্দিকের হাতঘড়ি নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। উইকেট নিয়ে সেলিব্রেশনের সময় পাণ্ডিয়ার ঘড়িটা সামনে আসে।

ঘড়িটি রিচার্ড মিল সংস্থার তৈরি। এই সংস্থাটি টেনিস তারকা রাফায়েল নাদালের ঘড়িটি তৈরি করেছিল। পরে তা আরও ৫০টি বানানো হয়। এর মধ্যে একটি হার্দিকের সংগ্রহে। বহুমূল্যের ঘড়িটির মাধ্যমে ম্যাচে নজর কারলেন পাণ্ডিয়া।
শুধু ঘড়ির জন্য ভারত-পাক ম্যাচ আরও একাধিক কারণে চর্চার শিরোনামে থাকলেন পাণ্ডিয়া। দুবাইয়ের ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জেসমিন ওয়ালিয়া। পাণ্ডিয়ার চর্চিত বান্ধবী এখন জেসমিন ওয়ালিয়া। তাঁকে স্ট্যান্ডে দেখা গেল দুবাইয়ের গ্লাল্যারিতে। ফলে দুইজনের সম্পর্ক নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে ভারত পাক মেগা ম্যাচের আবহেই।
হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে। এরই মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন পাণ্ডিয়া, এমনই খবর শোনা যাচ্ছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের নতুন প্রেমিকার নাম জেসমিন ওয়ালিয়া। ২৯ বছরের জেসমিন ওয়ালিয়া ইংল্যান্ডের এসেক্সে বাসিন্দা। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী। ফলে দুই জনের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications