Champions Trophy: ভালো পারফরম্যান্স করেও ব্রাত্য, ভারতীয় দলে দুই ক্রিকেটারের না থাকা নিয়ে সরব হরভজন
এক সপ্তাহ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছে। কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে চর্চার অন্ত নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সঞ্জুর না থাকা নিয়ে নানা মুণির নানা মত। কেউ পন্থের পক্ষ নিচ্ছেন তাঁর কিপিংয়ে দক্ষতা থাকার জন্য কেউ আবার সঞ্জুর প্রতি অবিচারের বিরুদ্ধে সরব। এবার দ্বিতীয় পক্ষের ভোটার হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
ভালো পারফরম্যান্স করেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সঞ্জু সুযোগ না পাওয়ায় তার বিরুদ্ধে সরব হলেন ভাজ্জি। একইসঙ্গে হরভজন সিং মনে করেন শুধু সঞ্জু নন স্পিন আক্রমণে বৈচিত্র আনার জন্য নির্বাচকদের চাহালকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ দেওয়া উচিৎ ছিল।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে হরভজন বলেছেন, সত্যি, ওর(সঞ্জু স্যামসন) জন্য আমার খারাপ লাগছে। রান করেও বাদ পড়তে হল সঞ্জুকে। আমি জানি শুধুমাত্র ১৫ দলেরই দল নির্বাচন করতে পারেন নির্বাচকরা, কিন্তু আমি মনে করি সঞ্জুর ব্যাটিং ওডিআই ফরম্যাটের জন্য উপযুক্ত। তার গড় ৫৫-৫৬, এক কিছুর পরও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেও তিনি নেই। তাকে নির্বাচন করার কথা বললে মানুষ জিজ্ঞেস করে, কার জায়গায়? কিন্তু আমার মতে জায়গা তৈরি করা যায়।
হরভজন চাহালের দলে সুযোগ না পাওয়া সম্পর্কেও কথা বলেছেন। তঁার মতে বাড়তি বৈচিত্র্যের জন্য নির্বাচকদের লেগ-স্পিনারকে বিবেচনা করা উচিত ছিল। হরভজন জানিয়েছেন, সঞ্জু শুধুই নয় একইসঙ্গে চাহালও দলে নেই। আপনি চারজন স্পিনার বাছাই করেছেন, তাদের মধ্যে দুজন বাঁহাতি। দলে স্পিন আক্রমণে বৈচিত্র আনার জন্য আপনি একজন লেগ-স্পিনারকেও অন্তর্ভুক্ত করতে পারতেন। চাহাল একজন দুর্দান্ত বোলার। আমি জানি না সে কি ভুল করেছে যে তার জন্য তাঁকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রথম থেকেই চর্চায় ছিল দুটি নাম সঞ্জু এবং পন্থ। ঋষভ পন্থ সম্ভবত স্যামসনের খেলার পরিবর্তন অনেক বেশি করতে পারে। এবং সেই কারণেই সঞ্জুর বদলে পন্থকে নেওয়া হয়েছে। একইসঙ্গে উইকেটকিপিংয়ে দক্ষতার জন্যই যে সঞ্জু স্যামসনের বদলে পন্থকে নেওয়া হয়েছে বলেই মত ক্রিকেট বিশ্লেষকদের।
সঞ্জুর বাবা বিশ্বনাথ অবশ্য ছেলের কেরিয়ার নষ্টের জন্য কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তা আমার ছেলেকে পছন্দ করে না। আমি এর আগে কখনও রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি, কিন্ত এবার করতে বাধ্য হচ্ছি। কারণ এই বার যেটা আমার ছেলের সঙ্গে হলসত্যিই খুব বড়। সঞ্জু একাই শুধু বিজয় হাজারের শিবিরে যায়নি এমনটা নয়, বেশ কয়েকজন ক্রিকেটারও যায়নি। কিন্তু তাদের খেলতে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications