Champions Trophy: লাহোরের মাঠে বেহাল নিকাশি ব্যবস্থা, মাঠকর্মীদের অবস্থা দেখে অবাক অজিরা, দেখুন ভিডিও
২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর থেকেই পিসিবির আয়োজন এবং পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে যে দৃশ্য দেখা গেল তাতে রীতিমতো হাসির খোরাক হল পিসিবি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ চলাকালীন বৃষ্টি নামায় আউটফিল্ডে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সুপার সপার চালিয়েও মাঠের পরিস্থিতির উন্নতি হয়নি। এমনকি ম্যাচ চালু করার মতো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তারপর লাহোরের মাঠের নিকাশি ব্যবস্থা কতটা বেহাল সেই চিত্রও উঠে এল। যা আইসিসি ইভেন্টের সঙ্গে একেবারেই মানানসই নয়।

পাকিস্তানের মাঠে ড্রেনেজ সিস্টেম অত্যন্ত খারাপ। অল্প বৃষ্টি হলেই খেলা বন্ধ হয়ে যাচ্ছে। পুরো মাঠ ঢাকা দেওয়া তো দূরের কথা এমনকি প্রধান অংশও ঢাকতে ঠিক মতো পারছেন না মাঠকর্মীরা। শুক্রবার আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অনেক প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আসেনি। শেষপর্যন্ত, আম্পায়াররা সিদ্ধান্ত নেন যে খেলার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি এবং ম্যাচ পরিত্যক্ত করা হয়।
শুক্রবার আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বোলিং রান আপের জায়গা ঢাকতেও দেরি করে ফেলেছিলেন মাঠকর্মীরা। মাঠ পর্যবেক্ষণের পর খেলা পরিত্যক্ত ঘোষণার পথেই হাঁটেন আম্পায়াররা। মনে করা হচ্ছে পুরো মাঠ ঢাকলে অবশ্য অন্তত ২০ ওভার পর্যন্ত খেলা হওয়া সম্ভব হত। এই ঘটনার পরে পাকিস্তানের স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে গদ্দাফি স্টেডিয়ামের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পিসিবিকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
How Pakistan clears water from ground. 🤣🤣🤣 pic.twitter.com/X3SqFAXIJi
— AKTK (@AKTKbasics) February 28, 2025
আইসিসি ইভেন্টের জন্য স্টেডিয়ামের পরিকাঠামোগত সংস্কার করেছে পিসিবি। কিন্ত সংস্কারের পরও এমন বেহাল দশা। নিজেদের হাসির পাত্র করছেন পিসিবি কর্তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications