Champions Trophy: রোহিত-বিরাটের সঙ্গে অগ্নিপরীক্ষা গম্ভীরের, চ্যাম্পিয়ন্স ট্রফির উপরই নির্ভর করছে ভবিষ্যৎ?
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির যা ফর্ম্যাট তাতে প্রথম ম্যাচ থেকেই জয় পেতে হবে সেমিফাইনালে স্থান করার জন্য। প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে প্রবল চাপে পড়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে জয়ই পাখির চোখ রোহিত ব্রিগেডের কাছে।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন পরীক্ষা হতে চলেছে ভারতের জন্য। কারণ টি২০ বিশ্বকাপ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে পারেনি ভারতীয় দল। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে রোহিতদের। প্রবল সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে ভারতীয় দলের কাছে সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন রোহিত। এরপর থেকে রোহিতের নাম হয় হিটম্যান। কিন্ত ইতিহাসের পুনরাবৃত্তি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেরিয়ার বাঁচাতে নামছেন রোহিত। এই টুর্নামেন্টে ব্যর্থ হলেই অধিনায়কত্ব হারাতে পারেন। এমনকি দল থেকে বাদ যেতে পারেন। রোহিতের কাছে সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সম্মান জনক ভাবে বিদায় নেওয়ার।
এবার আসা যাক বিরাট কোহলির কথাায়। ভারতীয় ক্রিকেটর রান মেশিন। কিন্তু বিগত কয়েক বছরে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি কোহলিকে। সাম্প্রতিক সময়েও বিরাটের ব্যাট থেকে রান আসেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অর্ধশতরান করে মানরক্ষা করেছেন। কিন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান করতে না পারলেও তিনিও চাপে থাকবেন। কারণ কেরিয়ারের কঠিনতম পরীক্ষার মুখে কোহলি। ব্যর্থ হলেই তার উপর অবসরের চাপ বৃদ্ধি পাবে।
তিন নম্বরে গুরু গম্ভীর। দায়িত্ব নেওয়ার পর টি২০-তে সাফল্য দিয়েছেন, তবে টেস্টে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স হয়নি। তাঁর কোচিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে পারেনি ভারতীয় দল। ভারতীয় কোচ হিসাবে প্রথম আইসিসি ইভেন্ট গম্ভীরের কাছে। এমনিতেই তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। দলকে চ্যাম্পিয়ন করাতে পারলে ভালো নাহলে তাঁর সিটও নিরাপদ থাকবে না।












Click it and Unblock the Notifications