Champions Trophy: আফগানিস্তান ম্যাচের আগেই ধাক্কা, ইংল্যান্ডের পেসার চোট চিন্তায় ফেলল সানরাইজার্স হায়দরাবাদকেও
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইংল্যান্ড দলের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে মরন বাঁচন ম্যাচের আগে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য । চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারবেন না ব্রাইডন কার্স.
ব্রাইডন কার্স ছিটকে যাওয়ায় তা ইংল্যান্ডের জন্য বিরাট ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন ব্রাইডন কার্স। সেই ম্যাচেই পায়ের আঙুলে চোট পান ব্রাইডন কার্স। সেই চোট বেশ গুরুতর বলেই ইংল্যান্ড শিবির সূত্রে জানা গিয়েছে। ফলে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এবং শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে পারবে না ব্রাইডন কার্স। কার্স দল থেকে বাদ পড়ায় রেহান আহমেদকে দলে নিয়েছে ইংল্যান্ড। পেসার ছিটকে গেলেও তাঁর পরিবর্তে একজন স্পিনারকে দলে নিয়েছে ইংল্যান্ড।

ইসিবির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে , চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রাইডন কার্সের খেলা সম্ভব নয়, তিনি ইংল্যান্ডে ফিরে আসছেন। সেখানেই রিহ্যাবের মাধ্যমে নিজেকে ফিট করার চেষ্টা করবেন। ব্রাইডন কার্সের পুরো ফিট হতে কতদিন সময় লাগবে তা অবশ্য জানা যায়নি।
এদিকে ব্রাইডন কার্সের চোটের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ সৃষ্টি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। কারণ কারণ এই মরশুমে ইংল্যান্ড পেসারকে দলে নিয়েছে হায়দরাবাদ। ব্রাইডন কার্স হায়দরাবাদ বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। চোটের জন্য ব্রাইডন কার্স খেলতে না পারলে তা সানরাইজার্সের জন্য বিরাট ক্ষতি হবে। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে নিজামের শহরের দল।
আইপিএল শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে, ফলে ব্রাইডন কার্সকে নিয়ে কয়েকদিন পর সিদ্ধান্ত নিতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications