Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন শাকিব? তারকা ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিল বাংলাদেশ বোর্ড
সরকারিভাবে সূচি প্রকাশিত না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বাংলাদেশ। আইসিসির মেগা ইভেন্টে কি ফের দেশের জার্সিতে দেখা যাবে শাকিব আল হাসানকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কিন্তু আশার আলো দেখালেন। শুধু শাকিব নয় তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তকেও দলে ফেরানো হতে পারে।
ভারত টেস্ট সিরিজের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তারকা এই অল রাউন্ডার। শাকিব টি২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি, আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে আছেন শাকিব।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, যে ক্রিকেটারেরা সরকারি ভাবে অবসর ঘোষণা করেনি, তারা সকলেই দলে নির্বাচনের জন্য বিবেচিত হতে পারেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, শাকিব মানসিকভাবে ভালো জায়গায় ছিল না বলে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি। পরের প্রতিযোগিতায় খেলবেন কিনা তা জানাননি। ওর সঙ্গে এর মধ্যে যোগাযোগ করা হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা। আমাদের নীতি পরিষ্কার। যে ক্রিকেটার এখনও অবসর ঘোষণা করেনি তাদের যদি প্রয়োজন হয় তবে অবশ্যই দলে ফেরানো হবে। তাঁর সঙ্গে কথা বলবেন নির্বাচকরা। তার মতামত জেনে তাঁরাই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক সমস্যা রয়েছে। এই ইস্যুতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা। এছাড়া এখন তার বোলিং অ্যাকশন নিয়েও নয়া বিতর্ক শুরু হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় শাকিবকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাঁকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। বাংলাদেশে সরকার পতনের পর থেকেই আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ শাকিবের কেরিয়ার বিপদের মধ্যে পরে। । এরপর দেশে থেকে চলে গিয়েছেন শাকিব, তবে পাকিস্তান এবং ভরাত সফরে দলের সঙ্গে ছিলেন শাকিব।
একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রায় ২ বছরের বেশি সময় পর বাংলাদেশ টি২০ ফর্ম্যাটে কোনও দলকে হোয়াইটওয়াশ করল।












Click it and Unblock the Notifications