Champions Trophy: ক্লাসেনের ফিটনেস আপডেট দিলেন বাভুমা, জেনে নিন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দেয় । লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫২ রানের বিশাল লক্ষ্য তাড়া জয় হাসিল করছিল অজিরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে পরাজিত করেছে , ফলে দুই দলই আত্মবিশ্বাস নিয়েই নামবে।

আফগান ম্যাচের আগে ধাক্কা লাগে প্রোটিয়া শি্বিরে, চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান হেইনরিখ ক্লাসেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন ক্লাসেন, এই প্রশ্নের দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, হেইনরিখ ক্লাসেনের ফিটনেস মূল্যায়ন করতে হবে। আজও অনুশীলন রয়েছে, হেইনরিখ ক্লাসেন অনুশীলন করবে। প্রধানত সে ব্যাটিং করছে। মেডিক্যাল টিম তাঁকে নিয়ে যে আপডেট দেবে আমরা সেই অনুসারে সিদ্ধান্ত নেব।

South Africa

আফগান ম্যাচে ক্লাসেনের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান রায়ান রিকেল্টন। সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগান রায়ান রিকেল্টন। ওপেন করতে নেমে ১০৬ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন রায়ান রিকেল্টন। ক্লাসেন খেললেন দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন হতে পারে । রায়ান রিকেল্টন যেভাবে খেলেছেন তাতে তঁাকে বসানো কঠিন। অস্ট্রেলিয়া দল সম্ভবত আগের ম্যাচের প্রথম একাদশ বজায় থাকবে। তবে শেন অ্যাবটকে খেলালে বেন ডোয়ারশুইস বা স্পেনসার জনসনের মধ্যে একজনকে বসাতে পারে অজিরা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং-সহায়ক। বড় রানের সম্ভাবনা বেশি, কারণ উইকেট ফ্ল্যাট, বাউন্সও বেশি। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ধীর হতে পারে, যা স্পিনারদের সাহায্য করতে পারে। এই ম্যাচের সময় হালকা বৃষ্টি হতে পারে যা খেলায় প্রভাব ফেলতে পারে। এই ম্য়াচ যে দলই জিতবে তারাই সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলবে। বি গ্রুপ থেকে এই দুই দলই সবচেয়ে বেশি ফেভারিট।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন অথবা শন অ্যাবট।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, রিকেল্টন(উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার , মার্কো জানসেন, , কেশব মহারাজ, এনগিডি, কাগিসো রাবাদা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+