Champions Trophy: ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ, লাহোরে চরম হেনস্তা দর্শককে, শুরু বিতর্ক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম থেকেই ভারতের পতাকা নিয়ে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি মুখ্য আয়োজক পাকিস্তান কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। এবার লাহোর স্টেডিয়ামে ভারতের পতাকা নিয়ে নয়া বিতর্ক তৈরি হল।

এর আগে করাচি স্টেডিয়ামে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকলেও ছিল না শুধু ভারতের পতাকা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছি্ল করাচি স্টেডিয়ামের শীর্ষে উত্তোলন করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দেশের জাতীয় পতাকা এক মাত্র ব্যতিক্রম ভারত। সেখানে দেখা যাচ্ছে না ভারতের জাতীয় পতাকাকে। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি এমনকি বিতর্ক সৃষ্টি হতেও। যদিও ভুল শুধরে নেয় পিসিবি। করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা ও দেখা যায়

কিন্তু এবার লাহোর স্টেডিয়ামে ফের বিতর্কে ভারতীয় পতাকা। এক দর্শক ভারতীয় পতাকা নিয়ে গ্যালারিতে থাকায় তাঁকে নিরাপত্তা রক্ষীরা স্টেডিয়াম থেকে বার করে দিচ্ছেন, এই ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই একবার বিতর্ক শুরু হয়েছে।

একটি্ ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে , ভারতের জাতীয় পতাকা নিয়ে খেলা দেখতে আসা ব্যক্তিকে আটক ও মারধর করা হয়। ভারতের পতাকা নিয়েও কি কেউ পাকিস্তানের কোনও স্টেডিয়ামে ঢুকতে পারবে না? তাহলে কি সমর্থকরাও নিরাপদ নয় পাকিস্তানের খেলার মাঠে?

সংশ্লিষ্ট দর্শক কোন দেশের বাসিন্দা এবং তাঁর পরিচয় নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কী কারণে তাঁকে স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়েও সরকারিভাবে আয়োজকদের তরফ থেকে কিছু বলা হয়নি। (ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া)


যদিও ভারতের জয়ের পর ইসালামাবাদে দেখা গিয়েছিল উল্লাসের ছবি, এমনকি দুবাইয়ের গ্যালারিতে পাক সমর্থক ভারতের জার্সি পরে নেন। আসলে খেলার মাঠ রাজনীতি কূটনীতির অনেক উপরে। এই সহজ সত্যটা উপলব্দি করতেই পারছেন না পাক প্রশাসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+