Champions Trophy 2025: বিরাটকেই ওডিআইয়ে সেরা বাছলেন পন্টিং, সচিনের আরও রেকর্ড ভাঙার অপেক্ষায়
Champions Trophy 2025: বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান হাঁকিয়েছেন। তাঁকেই ওডিআইয়ে সেরা হিসেবে বেছে নিলেন রিকি পন্টিং।
৫১তম শতরান হাঁকানোর ফাঁকে পন্টিংকেও পিছনে ফেলে দিয়েছেন কোহলি। একদিনের আন্তর্জাতিকে রানের নিরিখে। পন্টিংয়ের ৩৬৭৫ ম্যাচে ১৩৭০৪ রান রয়েছে। কোহলি তিনে চলে এলেন ২৯৯ ম্যাচে ১৪০৮৫ রান করে।

একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি রান রয়েছে। সচিন ৪৬৩ ম্যাচে ৪৫২টি ইনিংসে ১৮৪২৬ রান করেছে। দুইয়ে কুমার সঙ্গকারা (৪০৪ ম্যাচে ১৪২৩৪ রান)। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যায় তাহলে কোহলি এই তালিকার দুইয়েও উঠে আসার বড় সুযোগ পাবেন।
সচিনের ৪৯টি ওডিআই শতরানের রেকর্ড বিরাট কোহলি ভেঙে দিয়েছিলেন ২০২৩ সালের বিশ্বকাপেই। পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের ফাঁকে দ্রুততম ১৪ হাজার ওডিআই রানের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন। সচিনের আরও একটি বড় কীর্তি কোহলি ভেঙে দেবেন বলে নিশ্চিত পান্টার।
আইসিসি রিভিউয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, ওডিআইয়ে বিরাট কোহলির চেয়ে ভালো কাউকে দেখিনি। তিনি আমার রান টপকে গিয়েছেন। সামনে আর ২ জন আছেন। আমার ধারণা, একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবেও নিজেকে দেখতে চাইবেন কোহলি।
প্রশ্ন হলো, সচিনের রেকর্ড ভাঙতে যতগুলি ওডিআই ম্যাচ দরকার, তা কি পাবেন বছর ছত্রিশের কোহলি? তিনি ২০২৭ সালের বিশ্বকাপ অবধি খেললে অন্য কথা। তাতেও কাজটা সহজ নয়। বিষয়টিতে আলোকপাত করেছেন পন্টিংও।
পন্টিংয়ের কথায়, শারীরিকভাবে বিরাট যথেষ্ট ফিট। এই বিষয়ে তিনি কঠোর পরিশ্রমও করেন। বিরাটের ফিটনেস নিঃসন্দেহে চমকপ্রদ। তবে এটাও ঠিক তিনি এখনও সচিনের থেকে চার হাজার রানে পিছিয়ে। এতে স্পষ্ট, সচিন কতটা ভালো, কতটা দীর্ঘ সময় ধরে খেলেছেন। তবে যেহেতু নামটা বিরাট, ফলে তিনি সচিনকে টপকাতে পারবেন না, এমনটাও বলা যায় না। তাঁর মধ্যে খিদে রয়েছে। সে কারণে আমি আশাবাদী।
পাকিস্তান ম্যাচে বারেবারেই চওড়া হয় বিরাটের ব্যাট। তাঁকে বড় ম্যাচের প্লেয়ার বলে উল্লেখ করে পন্টিং বলেন, পাকিস্তান প্রথমে ব্যাট করেছিল। তাদের কারও বিরাটের মতো ম্যাচ জেতানো ইনিংস খেলা দরকার ছিল। ফের কোহলি দলকে জেতালেন। দীর্ঘ সময় ধরে তিনি চ্যাম্পিয়ন প্লেয়ার। সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে ৫০ ওভারের ফরম্যাটে তিনি অবিশ্বাস্য ভালোরকমের প্লেয়ার। একদিনের ক্রিকেটে ৫০ রান করে জেতানো যায় না। শতরান দরকার, দরকার বড় পার্টনারশিপ। যার কোনওটাই পাকিস্তান করে দেখাতে পারেনি।












Click it and Unblock the Notifications