CT 2025, PAK vs NZ: ডব্লিউপিএলের চেয়েও কম দর্শক! করাচির গ্যালারির হাল দেখে খোঁচা ভনের, হাসির খোরাক পাকিস্তান
CT 2025, PAK vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই বিশ্ব ক্রিকেটে হাসির খোরাক পাকিস্তান। ১৯৯৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম কোনও আইসিসি ইভেন্ট হচ্ছে পাকিস্তানে।
উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিন্তু করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দর্শকাসনের বেশিরভাগই ফাঁকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।

পাকিস্তান টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। প্রথম ১৫ মিনিট খেলা হয়ে যাওয়ার পর করাচির গ্যালারির হাল দেখে আর থেমে থাকতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এক্স হ্যান্ডলে তিনি শ্লেষাত্মক তীব্র খোঁচা দিয়েছেন।
Great to see the champions trophy being played in Pakistan .. First major event since 1996 .. Have they forgotten to tell the locals it’s on .. Where is the crowd ?? #ChampionsTrophy2025
— Michael Vaughan (@MichaelVaughan) February 19, 2025
ভন লিখেছেন, ১৯৯৬ সালের পর পাকিস্তানে প্রথম মেজর ইভেন্ট হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে দেখে তো ভালোই লাগছে। কিন্তু পাকিস্তানের আয়োজকরা কি স্থানীয়দের বলতে ভুলে গিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে? কোথায় দর্শক?
এক নেটাগরিক লিখেছেন, বহু বছর পর পাকিস্তানে হচ্ছে আইসিসির টুর্নামেন্ট। স্টেডিয়াম সংস্কার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান খেলছে। তা সত্ত্বেও স্টেডিয়ামের অর্ধেকের বেশি ভরেনি। এতেই বোঝা যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি কতটা শোচনীয়।
লাহোরে যখন স্টেডিয়াম উদ্বোধনের টিকিট দাম দিয়ে কিনতে হয়নি, তখন স্টেডিয়াম ভরে গিয়েছিল। করাচির স্টেডিয়ামের ফাঁকা গ্যালারির ছবি পোস্ট করে বহু নেটাগরিক পাকিস্তানকে নিয়ে রীতিমতো হাসি-ঠাট্টা করছেন। জনৈক নেটাগরিক লিখেছেন, ডব্লিউপিএলেও এর চেয়ে অনেক বেশি দর্শক হয়।
WPL pulling more crowd than this empty stadium for inaugural match
— Santoshvk18 (@VK18foreverrr) February 19, 2025
It’s dumbest decision by @ICC to give Pakistan hosting opportunity #ChampionsTrophy #PakistanCricket #PAKvNZ pic.twitter.com/iLO2XQR8xg
পাকিস্তানকে আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ায় অনেকে আইসিসিরও সমালোচনা করছেন। টি২০-র জনপ্রিয়তা বৃদ্ধিতে একদিনের আন্তর্জাতিকের ৫০ ওভারের ফরম্যাট চ্যালেঞ্জের মুখে। এই আবহে মিনি বিশ্বকাপ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরাল আইসিসি। কিন্তু তার খেলায় খালি গ্যালারি যে মোটেই ভালো বিজ্ঞাপন নয়!
#ChampionsTrophy#PakvsNz
— काजू कसाटा / શનિ 🇮🇳 (@kaju_boy8890) February 19, 2025
🚨More than half of the stadium is empty in Karachi that too when home team is playing.🤣🤣🤣 pic.twitter.com/jzMGglguwH
এদিকে, আজকের ম্যাচ হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা কম। ২৭ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। ডেভন কনওয়ে ১০, কেন উইলিয়ামসন ১ ও ড্যারিল মিচেল ১০ রান করে আউট হয়েছেন। উইল ইয়ং ৮৮ বলে ৮০ ও টম লাথাম ৩১ বলে ২০ রানে অপরাজিত। নাসিম শাহ, আব্রার আহমেদ ও হ্যারিস রউফ একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications