CT 2025, IND vs BAN: ভারত অধিনায়ক হিসেবে কীর্তি রোহিতের! শততম জয়ে ছুঁলেন পন্টিংয়ের রেকর্ড

CT 2025, IND vs BAN: বাংলাদেশকে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হারাতেই অধিনায়ক হিসেবে ঈর্ষণীয় নজির গড়লেন রোহিত শর্মা। ছুঁলেন রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড।

রোহিতের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ১৩৮তম ম্যাচে শততম জয়টি পেল। হেরেছে ৩৩টিতে। জয়ের শতকরা হার ৭০ শতাংশ। এই একই শতকরা হার রেখে শততম জয় ছিনিয়ে নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক পন্টিংও।

CT 2025 IND vs BAN

রোহিত শর্মা আজ ম্যাচের পর বলেন, খেলতে নামলে আত্মবিশ্বাসটাই মূল। রান তাড়া করার সময় বিভিন্ন পরিস্থিতি, আবেগ আসে। কিন্তু সব সময় প্রস্তুত থাকতে হয়। আমরা আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলাম। ড্রেসিংরুমে অভিজ্ঞতাও প্রচুর।

লোকেশ রাহুল ও শুভমান গিল মাথা ঠান্ডা রেখে যে জমাট জুটিতে জয় নিশ্চিত করেছেন তার প্রশংসা করলেন ভারত অধিনায়ক। তিনি বলেন, একটি ম্যাচই খেললাম। ফলে পিচ নিয়ে বেশি কিছু বলার জায়গা নেই। উইকেটে ঘাস ছিল না। জানতাম মন্থর হবে। তবে ব্যাটিং হোক, বা বোলিং আমরা যথেষ্ট ভালোভাবেই মানিয়ে নিয়েছি।

মহম্মদ শামি এদিন পাঁচ উইকেট নিয়েছেন। রোহিত বলেন, শামির জন্য খুব ভালো লাগছে। আমরা জানতাম তিনি দলের হয়ে কী করতে পারেন। তাঁর যা দক্ষতা তাতে যখনই বল দিই, শামি কিছু না কিছু করে দেখাবেনই। বড় মুহূর্তগুলিতে তাঁর মতো প্লেয়ার থাকা খুব জরুরি।

সহ অধিনায়ক শুভমান গিলের প্রশংসাতেও পঞ্চমুখ রোহিত। তিনি বলেন, গিল দারুণ প্লেয়ার। দারুণ ব্যাটিং করছেন। আজও তার প্রমাণ রাখলেন। আজ যেভাবে তিনি খেললেন তাতে আমরা মোটেই অবাক নই। সবচেয়ে ভালো লেগেছে তিনি শেষ অবধি থাকায়।

অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক হয়নি রোহিত সহজ ক্যাচ মিস করায়। ভারত অধিনায়ক বলেন, সহজ ক্যাচ ছিল। স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিংয়ের যা মান নিশ্চিত করেছি তাতে এই ক্যাচ ধরা উচিত ছিল। কিন্তু খেলায় এমন হয়ে থাকে। কাল অক্ষরকে ডিনারে নিয়ে যাবেন বলে জানালেন ভারত অধিনায়ক।

ভারত-পাকিস্তান ম্যাচেও পিচের চরিত্রে খুব বেশি হেরফের প্রত্যাশা করছেন না রোহিত। ম্যাচের আগের দিন শনিবার ভারত অনুশীল করবে। রোহিতের কথায়, আমি কিউরেটর না। ফলে বলতে পারব না পিচ কেমন হবে। আগে এখানে অনেক খেলাই হয়েছে। দেখা যাক ২৩ তারিখ কেমন পিচ থাকে।

শুভমান গিল আইসিসি ইভেন্টে প্রথম শতরান পেলেন। তিনি এদিনের শতরানে দলকে জিতিয়ে তৃপ্ত। ম্যাচের সেরা গিল জানালেন, শুরুর দিকে অফ সাইডের বাইরের বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। সে কারণে কিছুটা এগিয়ে এসে খেলছিলেন জোরে বোলারদের সামলাতে। স্পিনাররা আসতেই কোহলির সঙ্গে কথা বলে ব্যাকফুটে খেলতে থাকেন।

গিল জানান, যখন চাপের পরিস্থিতি তৈরি হচ্ছিল তখন ড্রেসিংরুম থেকে বার্তা আসে শেষ পর্যন্ত অন্তত একজনকে ক্রিজে থাকার। গিলের কথায়, প্রথম ছয় আমার আত্মবিশ্বাস বাড়িয়েছিল। দ্বিতীয় ছক্কাটিতে শতরানের কাছে পৌঁছই। ফলে দুটিই তৃপ্তিদায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+