Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করাচিতে, টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান

Champions Trophy 2025: আট বছর পর ফিরল চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ করাচিতে উদ্বোধনী ম্যাচ। পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান নামছে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে।

আজকের ম্যাচে টস জিতল পাকিস্তান। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান দলে ফিরলেন হ্যারিস রউফ। নিউজিল্যান্ড পাচ্ছে না রাচিন রবীন্দ্রকে।

Champions Trophy 2025

সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে দু-বার হারিয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালেও। স্বাভাবিকভাবেই এতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কিউয়িরা। প্রত্যাশার চাপ সরিয়ে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান জয় দিয়ে শুরু করতে মরিয়া পাকিস্তানও।

এর আগে ২০০০, ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বৈরথ হয়েছিল। তিনবারই জেতে কিউয়িরা। ২০২৩ সাল থেকে ১১টি ওডিআইয়ে পাকিস্তান ৬টিতে জিতেছে, নিউজিল্যান্ড ৫টিতে। তবে দুই দলের শেষ চারটি সাক্ষাতের তিনটিতেই পাকিস্তানকে হারতে হয়েছে।

পাকিস্তানের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমে চোট পেয়েছিলেন হ্যারিস রউফ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই। তারপর আর গোটা ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি রউফ। পাকিস্তানের পক্ষে স্বস্তির খবর। আজ রউফ দলে ফিরলেন। নিশ্চিতভাবেই তাতে শক্তি বাড়ল পাকিস্তানের।

পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান আজও বললেন, নিজেদের গতবারের চ্যাম্পিয়ন ভেবে নামলে আমরা নিজেরাই নিজেদের চাপে ফেলব। আমরা সেটা চাইছি না। রিল্যাক্সড থেকে খেলাই লক্ষ্য রিজওয়ানদের। গতকালও তিনি বলেছিলেন, আমাদের আন্ডারএস্টিমেট করুন। তাতে ভালোই হবে।

বিগত কয়েক বছরে পাকিস্তানের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলার ইতিবাচক দিকের কথা মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। পাকিস্তানে খেলার অভিজ্ঞতা থাকায় আজকের দ্বৈরথ নিয়ে খুব একটা চিন্তিত নয় কিউয়ি শিবির।

সন্ধ্যা থেকে শিশির ফ্যাক্টর হতে পারে বলে ধারণা পাক অধিনায়কের। সে কারণেই রান তাড়ার সিদ্ধান্ত নিলেন। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান দলে ছিলেন ফাহিম আশরফ। তাঁর জায়গায় খেলছেন রউফ। নিউজিল্যান্ড আজকের ম্যাচে পাচ্ছে না রাচিন রবীন্দ্রকে। ফিল্ডিং করতে গিয়ে কপাল ফেটেছিল। তারপর থেকেই মাঠের বাইরে রবীন্দ্র। জ্যাকব ডাফির জায়গায় খেলছেন ম্যাট হেনরি।

পাকিস্তান- ফখর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমন আঘা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।

নিউজিল্যান্ড- উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল,টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, নাথান স্মিথ, উইল ও'রোর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+