CT 2025, PAK vs NZ: উইল ইয়ং হাঁকালেন শতরান, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটটি কার ঝুলিতে?

CT 2025, PAK vs NZ: আজ থেকে করাচিতে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আট বছর পর এই টুর্নামেন্ট ফেরাল আইসিসি। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান। ফিল্ডিং করতে গিয়ে দ্বিতীয় বলে চোট পেয়ে মাঠের বাইরে ফখর জামান। পাকিস্তান যখন ওপেনারকে নিয়ে চিন্তায়, তখন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং হাঁকালেন শতরান।

CT 2025 PAK vs NZ

রাচিন রবীন্দ্র ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিং করতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন। তারপর থেকে তিনি মাঠের বাইরে। আজ রাচিন রবীন্দ্র যদি ফিট থাকতেন তাহলে হয়তো ডেভন কনওয়ের ওপেনিং পার্টনার তিনিই হতেন। বাইরে বসতে হতো উইল ইয়ংকে।

এবারের টুর্নামেন্টের প্রথম বলটি করেন শাহিন শাহ আফ্রিদি। সামনে ছিলেন ইয়ং। তিনি ত্রিদেশীয় সিরিজেও মোটেই ফর্মে ছিলেন না। লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯ করেছিলেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৫ রানে আউট হন।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধেও ১৪ রানের বেশি করতে পারেননি ইয়ং। যদিও আজ তিনিই নিউজিল্যান্ডকে ভরসা দিলেন। নিজেকে দারুণভাবে মেলে ধরলেন বড় মঞ্চে। ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে করলেন ১১৩ বলে ১০৭ রান।

এটি ইয়ংয়ের কেরিয়ারের চতুর্থ ওডিআই শতরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম। আর ১৪ রান করলে কেরিয়ারের সর্বাধিক ওডিআই রান করে ফেলতে পারতেন। ২০২২ সালে হ্যামিলটনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইয়ং করেছিলেন ১১২ বলে ১২০।

এ ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই তিনি ১১৪ বলে অপরাজিত ১০৩ করেছিলেন। সেটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম ওডিআই শতরান। ২০২৩ সালে ডুনেডিনে বাংলাদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১০৫ করেছিলেন। সেই নজিরগুলি এদিন টপকালেন ইয়ং।

আজ তিনি অর্ধশতরানে পৌঁছন ৫৬ বল খেলে, পাঁচটি চার ও একটি ছয়ের দৌলতে। শতরানে পৌঁছলেন ১০৭ বল খেলে। তখন তাঁর নামের পাশে ১১টি চার ও ১টি ছয়। এবারের টুর্নামেন্টে প্রথম রানটিও নেন ইয়ং। প্রথম ওভারের দ্বিতীয় বলে তিন রান।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম চারটি মেরেছেন ডেভন কনওয়ে, নাসিম শাহের বলে। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে। হ্যারিস রউফ এই ম্যাচেই কামব্যাক করেন। ত্রয়োদশ ওভারে নিজের প্রথম ওভারটি করতে যান। প্রথম বলেই ছক্কা মারেন ইয়ং, যা চলতি টুর্নামেন্টে প্রথম ছয়।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম উইকেটটি তুলে নেন পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদ। ১৭ বলে ১০ রান করে ডেভন কনওয়ে বোল্ড হন অষ্টম ওভারের তৃতীয় বলে। নাসিম শাহ বলেন প্রথম পেসার যিনি এবারের টুর্নামেন্টে প্রথম উইকেট নিলেন। নবম ওভারের প্রথম বলে তিনি কেন উইলিয়ামসন (২ বলে ১)-কে আউট করেন। কেন কট বিহাইন্ড হন। নাসিমই ফেরান ইয়ংকে। টম লাথাম ৬১ বলে অর্ধশতরান পূর্ণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+