Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CT 2025, NZ vs SA: লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, কেমন হতে পারে একাদশ?

CT 2025, NZ vs SA: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কাল লাহোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। চলতি টুর্নামেন্টে অপরাজেয় রয়েছে প্রোটিয়ারা।

টি২০ বিশ্বকাপ ফাইনালে খেলা, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। শক্ত চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত নিউজিল্যান্ডও।

CT 2025 NZ vs SA -

২০১৭ সালের পর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০১৯ সালের বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়েছিল নিউজিল্যান্ড। ২০২৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জিতেছিল কিউয়িদের বিরুদ্ধে।

২০১১ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৫ সালের বিশ্বকাপে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে যে ত্রিদেশীয় সিরিজ হয় তাতেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে শুধু ভারতের কাছেই হেরেছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তানকে। লাহোরে হাই স্কোরিং ম্যাচ হবে বলেই মনে করা হচ্ছে। চলতি বছর ওডিআইয়ে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ৩১৬.৫। ম্যাচ বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে যে শেষ ৭টি আইসিসি ইভেন্ট হয়েছে তার সব কটিতেই নকআউট পর্বে গিয়েছে প্রোটিয়ারা। ২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২৪ সালে পুরুষ ও মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনাল, চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

তবে আইসিসি ইভেন্টে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ১১টির মধ্যে ৭ বারই জিতেছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারকে কাকে একাদশে রাখবেন তা নিয়ে চর্চা চলছে। ড্যারিল মিচেলকে খেলাতে গিয়ে ভারতের বিরুদ্ধে বসানো হয়েছিল ডেভন কনওয়েকে। মিচেল পাকিস্তান ম্যাচে খেললেও বাংলাদেশ ম্যাচে ছিলেন না।

উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র শতরান হাঁকিয়েছেন। ফলে তাঁরা দলে থাকবেন। মিচেল ও কনওয়ের মধ্যে একজনই সম্ভবত একাদশে থাকবেন। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। তিনি ও টনি ডি জর্জি সুস্থ হয়ে গিয়েছেন। তবে চোটের কারণে এইডেন মার্করাম খেলতে না পারলে জর্জি একাদশে থাকবেন।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল বা ডেভন কনওয়ে, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রোর্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+