Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান দ্বৈরথ এগিয়ে আসার সম্ভাবনা, দৌড়ে ২ শহর
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। ২০২৪ থেকে ২০২৭ অবধি চলতি চক্রের যে আইসিসি ইভেন্টগুলি ভারত ও পাকিস্তানে হওয়ার কথা তা হাইব্রিড মডেলেই হবে বলে জানিয়েছে আইসিসি।
একইসঙ্গে ২০১৮ সালের মহিলা টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তান পেলেও সেটিই হাইব্রিড মডেলেই হবে। ফলে ভারত যেমন পাকিস্তানে যাবে না, তেমনই পাকিস্তানও এই সময়কালে ভারতে আসবে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ড যে খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছিল তাতে ভারত-পাকিস্তান ম্য়াচ হওয়ার কথা রয়েছে ১ মার্চ। ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। আইসিসি জানিয়েছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। সূচি প্রকাশিত হবে শীঘ্রই।
সংবাদসংস্থা আইএএনএসের দাবি, ভারত-পাকিস্তান ম্য়াচটি ১ মার্চ নয়, হতে পারে ২৩ ফেব্রুয়ারি। ভারত কোথায় তাদের ম্যাচগুলি খেলবে তা স্পষ্ট করা হয়নি। দৌড়ে রয়েছে কলম্বো ও দুবাই। উল্লেখ্য, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হওয়ায় ভারত তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায়।
ভারত সেমিফাইনালে উঠলে সেই সেমিফাইনালটিও হবে নিরপেক্ষ দেশে। মেন ইন ব্লু ফাইনালে উঠলে ফাইনালও সরবে পাকিস্তান থেকে। ৭ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। ২০১৭ সালে ওভালে ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে কাপ জিতেছিল পাকিস্তান।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে পুরুষদের টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচগুলি যে শ্রীলঙ্কায় হবে তা আইসিসির বক্তব্যে স্পষ্ট। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথটি হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটায় আইসিসি চেয়ারম্যান অরুণ ধুমল বলেছেন, এই টুর্নামেন্ট তথা আগামী দিনের আইসিসি টুর্নামেন্টগুলি নিয়ে এবার পরিষ্কার চিত্র পাওয়া গেল। এই পদক্ষেপ ক্রিকেট বোর্ড ও সম্প্রচারকারী সংস্থাগুলির ক্ষেত্রেও সুবিধাজনক হলো।












Click it and Unblock the Notifications