CT 2025, IND vs BAN: ভারতের ধারেকাছে নেই বাংলাদেশ, পরিসংখ্যানেও এগিয়ে রোহিতরাই, জানুন বিস্তারিত

CT 2025, IND vs BAN: কাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল একবারই একে অপরের বিরুদ্ধে খেলেছে। জিতেছিল ভারতই।

পারস্পরিক দ্বৈরথের নিরিখে বাংলাদেশ ধারেকাছে নেই ভারতের। ফলে বিশ্বের ১ নম্বর ওডিআই দল ভারত কাল নামছে ফেভারিট হিসেবেই। পচা শামুকে যাতে পা না কাটে সেদিকেও অবশ্য সতর্ক থাকতে হবে।

CT 2025 IND vs BAN

ভারত-বাংলাদেশ ওডিআই দ্বৈরথে ৪১টি ম্যাচের ৩২টিতেই জিতেছে ভারত। ৮টিতে বাংলাদেশ, একটি পরিত্যক্ত। দুই দলের দ্বৈরথে সর্বাধিক দলগত স্কোর ভারতের। ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তুলেছিল ৮ উইকেটে ৪০৯।

দুই দেশের দ্বৈরথে সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ২০১৪ সালে মীরপুরে ভারতের বিরুদ্ধে ১৭.৪ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালে ভারত চট্টগ্রামে ২২৭ রানে হারিয়েছিল বাংলাদেশকে। সেটিই ওডিআইয়ে রানের নিরিখে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়, দুই দলের দ্বৈরথেও।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেই বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের টার্গেট তাড়া করে ভারত জিতেছিল ৯ উইকেটে। উইকেটের নিরিখে এটিই সবচেয়ে বড় জয়। ২০২২ সালে বাংলাদেশ মীরপুরে ৫ রানে হারিয়েছিল ভারতকে। দুই দেশের দ্বৈরথে রানের নিরিখে এটিই সবচেয়ে কম ব্যবধানে জয়।

ওই সিরিজেই ভারতকে মীরপুরে ১ উইকেটে হারায় বাংলাদেশ। উইকেটের নিরিখে এটি সবচেয়ে কম ব্যবধানে জয়। দুই দেশের দ্বৈরথে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ১৬ ম্যাচে ৯১০ রান। সর্বাধিক ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি ঈশান কিষাণের দখলে। ১৩১ বলে ২১০ করেছিলেন চট্টগ্রামে ২০২২ সালে।

বাংলাদেশের বিরুদ্ধে ন্যূনতম পাঁচটি ওডিআই ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে নভজ্যোৎ সিং সিধুর ব্যাটিং গড় ১২৫.৫০ সবচেয়ে বেশি। তিনি ৬ ম্যাচে ২৫১ রান করেছেন। অন্তত ২৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে এই দুই দেশের দ্বৈরথে সেরা স্ট্রাইক রেট বীরেন্দ্র শেহওয়াগের (১২৪.১৯)। বীরু ১২ ম্যাচে ৫০৩ করেছেন বাংলাদেশের বিরুদ্ধে।

বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইয়ে সবচেয়ে বেশি পাঁচটি শতরান রয়েছে বিরাট কোহলির। ২২ ম্যাচে ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে শাকিব আল হাসানের, যা দুই দেশের ব্যাটারদের মধ্যে সর্বাধিক। রোহিত শর্মা ও মহম্মদ রফিক সবচেয়ে বেশি তিনবার করে শূন্যে আউট হয়েছেন।

ক্রিকেটনেক্সটের প্রতিবেদন অনুসারে, রোহিত শর্মা দুই দেশের ওডিআই দ্বৈরথে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। ১৭ ম্যাচে ২৭টি। ঈশান কিষাণ ২০২২ সালে যে ২১০ করেছিলেন তাতে ছিল ১০টি ছয়, যা ভারত-বাংলাদেশ ওডিআই দ্বৈরথে কোনও ইনিংসে সর্বাধিক। ভারত ও বাংলাদেশের মধ্যে ওডিআইয়ে ২২ ম্যাচে সর্বাধিক ২৯ উইকেট নেন শাকিব আল হাসান।

২০১৪ সালে মীরপুরে স্টুয়ার্ট বিনি বাংলাদেশের বিরুদ্ধে ৪.৪ ওভারে ৪ রান দিয়ে ছয় উইকেট নেন। যা সেরা বোলিং ফিগার। ১২ ম্যাচে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, যা সর্বাধিক। সবচেয়ে বেশি ৮টি করে ক্যাচ ধরেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি ২২টি ক্যাচ ধরেছেন, ১০টি স্টাম্পিং করেছেন। এই ৩২ শিকারের ধারেকাছে কেই নেই। ২০২২ সালে চট্টগ্রামে বিরাট কোহলি ও ঈশান কিষাণের দ্বিতীয় উইকেট জুটিতে ২৯০ রানের পার্টনারশিপই সেরা। দুই দেশের দ্বৈরথে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন ধোনি (১১ ম্য়াচে ৮ বার)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+