CT 2025, IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ফ্যাক্টর হবেন স্পিনাররা! একাদশে বরুণকেও চান হরভজন

CT 2025, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দুবাইয়ে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এমনিতে ম্যাচটি নিয়মরক্ষার। শুধু এই ম্যাচের উপর নির্ভর করবে কোন দল গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে।

অর্থাৎ, সেমিফাইনালে কোন দল কার মুখোমুখি হবে তা নিশ্চিত হয়ে যাবে আজকের ম্যাচেই। ভারতের সেমিফাইনালটি হবে মঙ্গলবার, দুবাইয়ে। তার আগে আজ অনেকেই চাইছেন রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিতে।

CT 2025 IND vs NZ -

দুবাইয়ের উইকেট পাকিস্তানের তুলনায় মন্থর। স্পিনাররা বেশি কার্যকরী হচ্ছেন। ভারতীয় দলে পাঁচজন স্পিনার রয়েছেন। এই পরিস্থিতিতে হরভজন সিং মনে করেন, আজকের ম্যাচে ভারতের চার স্পিনার খেলানো উচিত।

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও মনে করছেন, আজকের দ্বৈরথে ফ্যাক্টর হবেন স্পিনাররাই। নিউজিল্যান্ডের একাদশে চারজন স্পিনার থাকছেন। অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে মাইকেল ব্রেসওয়েল। এ ছাড়া অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে খেলাচ্ছে। হরভজন সিং বলেছেন, ভারতের উচিত আজ বরুণ চক্রবর্তীকেও খেলানো। পেস বোলিং সামলে নিতে পারবেন মহম্মদ শামি ও হার্দিক পাণ্ডিয়া। এমনকী তাতে হার্দিককে পুরো ১০ ওভার করানোরও দরকার পড়বে না। ৭-৮ ওভার করালেও চলবে।

নিউজিল্যান্ড দারুণ ছন্দে রয়েছে। পাকিস্তানে অপরাজেয় থেকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে। গ্লেন ফিলিপস অবশ্য তাঁদের স্পিন শক্তির পাশাপাশি পেস বোলিং আক্রমণ নিয়েও আত্মবিশ্বাসী। তাঁর কথায়, আমাদের দলে কিন্তু ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রোর্কের মতো ভালো পেসার রয়েছেন। তাঁরা পাকিস্তানের উইকেটে ভালো পেস ও বাউন্স আদায় করে নিয়েছেন।

নিউজিল্যান্ড পাকিস্তানে টানা বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। এবার খেলা দুবাইয়ে। পিচ যে চ্যালেঞ্জিং হবে, সে বিষয়েও সতর্ক কিউয়িরা। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মনে করেন, পাকিস্তানের উইকেটে যেমন ৩২০-৩৩০ রান প্রত্যাশিত, দুবাইয়ে ২৮০-২৯০ রানই যথেষ্ট হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+