CT 2025, IND vs BAN: ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং বাংলাদেশের, রোহিতের পরিকল্পনাও ধাক্কা খেল না

CT 2025, IND vs BAN: আজ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ভারত। মাঠে ভারতীয় সমর্থকরা হাজির রয়েছেন বিপুল সংখ্যায়। দ্বৈরথেও এগিয়ে থেকেই শুরু করছেন রোহিত শর্মারা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতল বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এতে ধাক্কা খেল না ভারতের পরিকল্পনা।

CT 2025 IND vs BAN

আইএলটি২০-র খেলা হলেও আজকের ম্যাচ খেলা হচ্ছে ফ্রেশ পিচেই। উইকেট শুষ্ক। ডিউ ফ্যাক্টর থাকবে না। কারণ, চলতি বছর এখনও অবধি দুবাইয়ে শিশির পড়েনি বলেই জানাচ্ছেন গ্রাউন্ডম্যান। তবে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা টসের আগে বলেছিলেন, এই উইকেটে প্রথম ব্যাটিং করাই ভালো।

রোহিত জানালেন, বিগত কয়েক বছর আগে এখানে খেলার অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে নৈশালোকে ব্যাট করা সুবিধাজনক হয়। সে কথা মাথায় রেখেই প্রথমে বোলিং করার পরিকল্পনাই ছিল ভারতের। টস বাংলাদেশ জিতেছে। এবার পরিকল্পনামাফিক খেলাই লক্ষ্য বিশ্বের ১ নম্বর দলের।

নাজমুল হোসেন শান্ত দলের প্রস্তুতিতে খুশি। ভারতের বিরুদ্ধে ২০২২ সালে ওডিআই সিরিজ জয়ের সুখস্মৃতিও মাথায় রাখছে বাংলাদেশ। বাংলাদেশ এই ম্যাচে নামছে তিন সিমার ও দুই স্পিনার নিয়ে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই যে দল খেলিয়েছিল তার থেকে আজকের দলে নেই অর্শদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর। ওই ম্যাচে খেলেননি শামি ও জাদেজা, তাঁরা আজ খেলছেন।

বিরাট কোহলি আজ ফিল্ডিংয়েও একটি নজির গড়তে পারেন। একদিনের আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন মহম্মদ আজহারউদ্দিন। ৩৩৪টি ম্যাচে ৩৩২ ইনিংসে ১৫৬টি ক্যাচ রয়েছে আজ্জুর। বিরাট আর ২টি ক্যাচ ধরলে আজহারকে ছুঁয়ে ফেলবেন।

ভারতের ব্য়াটিং বিভাগে প্রত্যাশামতোই রদবদল হয়নি। বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে খেলানো হচ্ছে। বরুণ চক্রবর্তী একাদশের বাইরে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ব্যাটিং দক্ষতাতেই এগিয়ে থাকা অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা খেলছেন। মহম্মদ শামির সঙ্গে নতুন বলে শুরু করবেন হর্ষিত রানা। অর্শদীপকে আজ খেলানো হলো না।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

বাংলাদেশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহিদি হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+