Champions Trophy 2025: ব্যাট হাতে লড়াই করলেন অধিনায়ক শান্ত, কিউয়িদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বড় রান তুললে পারল না বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড ও বাংলাদেশ উভয় দলই দুটি করে পরিবর্তন করে এই ম্যাচে। সৌম্য সরকারকে বাদ দেওয়ায় এই ম্যাচে বাংলাদেশের হয়ে বোলিং করতে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে বাংলাদেশ দলের হয়ে একা কুম্ভ হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১০ বলে ৭৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ৪ রান করে আউট হলেন। মিডল ওভারে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এরপর শেষ দিকে দলের ব্যাটিংয়ের হাল ধরলেন জাকের আলি, রিশাদ হোসেন।
জাকের আলি ৫৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে রান আউট হলেন। তিনটি চার এবং একটি ছক্কা মারেন।
রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করেন। এই দুই জনের সৌজন্যেই বাংলাদেশ কিছুটা ভ্রদ্রস্থ রান করতে সক্ষম হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শেষ দিকে নেমে তাসকিন আমহেমদ ১০ রান করে আউট হলেন। মুস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে মাইকেল ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। উইলিয়াম ও'রোর্ক ১০ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাট হেনরি ৯ ওভারে ৫৭ রান দিয়ে ১ উইকেট নেন।মাইকেল ব্রেসওয়েল ভালো বোলিং করলেও অন্য কিউয়ি পেসাররা সেভাবে সফল হলেন না।
এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে পাকিস্তান দলও। এই ম্যাচে যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকবে পাকিস্তান। তবে বাংলাদেশ হারলেই একই সঙ্গে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মহম্মদ রিজওয়ানের দলেরও।












Click it and Unblock the Notifications