Carlos Brathwaite: আউট হয়ে আগুনে মেজাজ, ব্যাট দিয়ে হেলমেট পাঠালেন মাঠের বাইরে, দেখুন ব্রেথওয়েটের কীর্তি

ক্যারিবিয়ান ক্রিকেটারদের মেজাজটাই তো আসল আসল রাজা। যেদিন মুডে থাকবেন মাঠ মাতিয়ে দেবেন। কিন্তু মেজাজ বিগড় গেলেই বিপত্তি। তখন তাদের থেকে ভয়ঙ্কর আর কেউ হন না। এমনই রুদ্রমূর্তিতে দেখা গেল কার্লোস ব্রেথওয়েটকে। তাঁর আগুনে মেজাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ক্যারিবিয়ান ২০২৪ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে ব্যাট করতে নেমে কার্লোস ব্রেথওয়েট ৫ বলে ৭ রান করে আউট হন। জোশুয়া লিটলের বল ব্রেথওয়েটের কাঁধে লেগে চলে যায় কিপারের হাতে। কিন্তু আউট দিয়ে দেন আম্পায়ার। এটা কিছুতেই মেনে নিতে পারেননি। রাগ দেখাতে দিয়ে কার্লোস যা করলেন যা ভয় ধরিয়ে দেওয়ার মতোই।

Carlos Brathwaite

আউট হওয়ার পর ক্রিজ ছেড়ে বেরোনোর সময় কার্লোস ব্রেথওয়েট ক্ষোভে ফেটে পড়েন। নিজের টিমের ডাগআউটের কাছাকাছি গিয়ে হেলমেট ব্যাট দিয়ে ছুড়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। হেলমেটটি গিয়ে বাউন্ডারির বাইরে পড়ে। ব্যাটের ঘায়ে কিছুটা ভেঙেও যায় সেটি।

ব্যাট দিয়ে বল মাঠের বাইরে পাঠানোর জায়গায় ব্রেথওয়েট ব্যবহার করলেন হেলমেটকে। ডাগ আউটে থাকা তাঁর সতীর্থরা কার্লোসের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যান, অনেকেই বাউন্ডারি লাইনের ধার থেকে দৌড় দিতে শুরু করেন। পরে বাউন্ডারির কাছে গিয়ে ব্যাটটি ছুড়ে ফেলে দেন তিনি। গিয়ে বসেন একটি চেয়ারে। বোঝা যাচ্ছিল, এই সিদ্ধান্তে কতটা বিরক্ত তিনি। ডাগ আউটে বসে থাকা ব্রেথওয়েটের সতীর্থরাও তাতে চমকে যান।

তবে ম্যাচটি তাঁর দল জেতে। প্রথমে ব্যাটিং করে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স তোলে ৮ উইকেটে ১০৪ রান। ১০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৬ রানে থামে গ্র্যান্ড কেম্যান জাগুয়ার। যার ফলে ৮ রানে জয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের।


কার্লোস ব্রেথওয়েট ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইডেনে ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তবে ক্রিকেট মাঠে কার্লোস যে আচরণ করেছেন তা শৃঙ্খলাভঙ্গের সামিল। তাঁর বিরুদ্ধে লিগ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+