নয়া বিশ্বরেকর্ডের সাক্ষী হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট
ফতুল্লা, ৯ জুন : আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট। আর সেই টেস্টই সাক্ষী হতে পারে আর একটি নয়া বিশ্বরেকর্ডের।
সৌজন্যে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান মোমিনুল হক। ২৩ বছরের এই বাংলাদেশি ব্যাটসম্যান ইতিমধ্যেই ১১টি টেস্টে 'ব্যাক টু ব্যাক' অর্ধশতরানের ইনিংস খেলে বসে রয়েছেন। আগামিকাল ফতুল্লা স্টেডিয়ামে শুরু হওয়া একটিমাত্র টেস্টে আর একটি অর্ধশতরানের ইনিংস খেলে ফেলতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডেভেলিয়ার্সকে।
এবি পরপর ১২ টি টেস্টে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড করেছেন। মোমিনুল ভারতের বিরুদ্ধে টেস্টে একটি অর্ধশতরান করলেই তাঁকে ছুঁতে পারবেন।
আসুন দেখে নেওয়া যাক অর্ধশতরানের এই রেকর্ড লিস্টের তালিকায় এবি ও মোমিনুল ছাড়া আর কে কে রয়েছেন।

এবি ডেভেলিয়ার্স
এবি ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্য়ে ১২ টি অর্ধশতরান করেছেন।

মোমিনুল হক
মোমিনুল ২০১৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১১ টি টেস্টে পরপর অর্ধশতরান করেছেন। এই টেস্টে ফের একটি হাঁকাতে পারলেই তিনি এবিকে ছুঁয়ে ফেলবেন।

স্যার ভিভিয়ান রিচার্ডস
পরপর ১১ টি অর্ধশতরান করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস।

গৌতম গম্ভীর
ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীরও পরপর ১১ টি টেস্টে অর্ধশতরান করেছেন।

বীরেন্দ্র শেহওয়াগ
ভারতের অন্যতম সেরা বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও করেছেন ১১ টি 'ব্যাক টু ব্যাক' অর্ধশতরান।

জাক কালিস
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান জাক কালিস ১০ টি 'ব্যাক টু ব্যাক' অর্ধশতরান করেছেন।

শচীন তেন্ডুলকর
রেকর্ড লিস্ট তৈরি হবে আর তাতে ক্রিকেটের ঈশ্বর থাকবেন না তাও আবার হয় নাকি? 'ব্যাক টু ব্যাক' ১০ টি টেস্টে অর্ধশতরান করে শচীন তেন্ডুলকরও রয়েছেন এই তালিকায়।












Click it and Unblock the Notifications