স্বস্তিতে ম্যাককালাম, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইসিবি
স্বস্তি পেলেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একটি বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে পড়েন ইংল্যান্ড টেস্ট দলের কোচ। যে কোম্পানিটির হয়ে বিজ্ঞাপন করেছিলেন ম্যাককালাম সেই কোম্পানিটির আইনি বৈধতা নিয়েই প্রশ্ন আছে। এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশ্নের মুখে পড়তে হয় কিউয়ি কোচকে।
যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের টেস্ট দলের কোচের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। গত সপ্তাহে সাইপ্রাসের একটি ক্রিকেট লগ্নিকারী কোম্পানির সঙ্গে ম্যাকালামের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।কিন্তু কোম্পানীটির কাজকর্ম সচ্ছ নয় বলেই অভিযোগ উঠে। কোম্পানিটির একটি সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে দেখা যায় ম্যাককালামকে। যা রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।



ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন,'আমরা শেষ কয়েকটা দিন আমাদের টেস্ট দলের কোচের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। আমরা এই বিষয়ে নিশ্চয়ই জানাচ্ছি যে আগামী দিনে ম্যাককালামের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হবে না।'












Click it and Unblock the Notifications