Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BPL: যত কাণ্ড বিপিএলেই! প্রতারণার দায়ে আটক দলের কর্ণধার, তাসকিনদের কিট ব্যাগ আটকে রেখে দিলেন বাস চালক

যত কাণ্ড বিপিএলেই! চলতি মরশুমে শুরু থেকেই বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পরিস্থিতি যা তাতে বিপিএল কোনও ক্রিকেট লিগ না সার্কাস সেটাই বোঝা কঠিন। প্রতিদিনই নিত্য নতুন বিতর্ক সামনে আসছে। বেতন সমস্যা প্রথম থেকেই প্রকট বিপিএলের দলগুলিতে। এবার ক্রিকেটারদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে দুর্বার রাজশাহী দলের কর্ণধার শফিকুর রহমানকে।

দুর্বার রাজশাহী দলের আর্থিক সমস্যা প্রথম থেকেই প্রকট। এর আগে একাধিবার ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের চেক দিলেও তা বাউন্স করেছে। এমনকি ক্রিকেটারা অনুশীলনও বয়কট করেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এরপর বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসেন দুর্বার রাজশাহী দলের কর্ণধার শফিকুর রহমান। তাদের কাছেও তিনি প্রতিশ্রুতি দেন দ্রুত ক্রিকেটারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।

সোমবার সকালেই আটক করা হয়েছে দুর্বার রাজশাহী দলের কর্ণধার শফিকুর রহমান। যদিও আটক হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী আধিকারিকদের তিনি জানিয়েছেন ৩, ৭ এবং আগামী ১০ ফেব্রুয়ারি ২৫ শতাংশ হারে তিনি দলের সবার বকেয়া মিটিয়ে দেবেন। এমনকি পুলিশ হেফাজতে তিনি নিজের দোষও স্বীকার করেন নেন।

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রক মন্ত্রক মনে করছে যে কাজ দুর্বার রাজশাহী দলের কর্ণধার শফিকুর রহমান যা করেছেন তা দেশের এবং ক্রিকেটের ভাবমূতি নষ্ট করেছে। ফলে তাঁকে আটক করার মতো কঠোর পদক্ষেপ নিতে হয়েছে দেশের অন্তবর্তী সরকারকে।

দুর্বার রাজশাহী দলের বিরুদ্ধে খেলোয়াড় এবং স্টাফদের বেতন না দেওয়ার অভিযোগ প্রথম থেকেই ছিল। এর আগে এই ঘটনার প্রতিবাদে অনুশীলন বয়কট করেছিলেন ক্রিকেটাররা কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। । এবার বেতন না পেয়ে অভিনব পন্থা নিলেন দলটি্র বাস চালক। ক্রিকেটারদের কিট ব্যাগ বাসের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন তিনি । বকেয়া টাকা না পেলে ক্রিকেটারদের কিট ব্যাগ ফেরত দেবেন না বলে দাবি করেছেন তিনি। এই দলে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদও।

এদিকে লিগের সেমিফাইনালে উঠতে পারেনি রাজশাহীর দলটি। আর কোনও ম্যাচ তাদের খেলার নেই। তবু দলের বিদেশি ক্রিকেটারেরা বাংলাদেশেই আটকে আছেন। এর আগে বিদেশি ক্রিকেটার অভিযোগ করেছেন, তাদের দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করেননি দল কর্তৃপক্ষ। ফলে চরম সমস্যাতে আছেন তারা। সব মিলিয়ে ক্রিকেট লিগই চরম লজ্জার বাংলাদেশের কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+