আইপিএল ২০২০ : ডেথ ওভারে সবচেয়ে ভালো ইকোনমি রেট কোন কোন বোলারের?
আইপিএল ২০২০ : ডেথ ওভারে সবচেয়ে ভালো ইকোনমি রেট কোন কোন বোলারের?
করোনা ভাইরাসের আবহে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছতে শুরু করেছে একের পর এক দল। উন্মাদনায় ফুটছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ডেথ ওভারে সবচেয়ে ভালো ইকোনমি রেট কোন কোন বোলারের। তালিকায় আছে কী কোনও ভারতীয়।

রশিদ খান
আইপিএলের ডেথ ওভারে সবচেয়ে ভালো ইকোনমি রেট আফগান স্পিনার রশিদ খানের। টুর্নামেন্টের শেষ চার ওভারের পরিসংখ্যান ধরলে এই পর্যায়ে ১৪৪ বলে মাত্র ১৭৪ রান দিয়েছেন রশিদ। ইকোনমি রেট ৭.২৫।

ডউগ বোলেঞ্জার
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার ডউগ বোলেঞ্জার। আইপিএলের ডেথ ওভারে তাঁর ইকোনমি রেট ৭.৫১। টুর্নামেন্টের শেষ চার ওভারের পরিসংখ্যান ধরলে এই পর্যায়ে ২১০ বলে ২৬৩ রান দিয়েছেন এই অজি।

লাসিথ মালিঙ্গা
আইপিএলের ডেথ ওভারে ৯১৭ বলে ১১৯৬ রান দেওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। এই পর্যায়ে তাঁর বোলিং ইকোনমি রেট ৭.৮২।

মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন। আইপিএলের শেষ চার ওভারের পরিসংখ্যান ঘাঁটলে জানা যায় যে এই পর্যায়ে তিনি ১৯০ বলে ২৪৮ রান দিয়েছেন। স্টার্কের বোলিং ইকোনমি রেট ৭.৮৩।

সুনীল নারিন
আইপিএলের শেষ চার ওভারের পরিসংখ্যান অনুযায়ী এই পর্যায়ে ৬১৯ বলে ৮১৩ রান দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারিন। তাঁর বোলিং ইকোনমি রেট ৭.৮৮। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বর্তমানে ব্যাটিংয়েও পারদর্শী হয়ে ওঠা ক্যারিবিয়ান তারকা।












Click it and Unblock the Notifications