বোলার ধোনির আন্তর্জাতিক পরিসংখ্যান একবার দেখে নেবেন নাকি!

বোলার ধোনির আন্তর্জাতিক পরিসংখ্যান একবার দেখে নেবেন নাকি!

ক্ষিপ্র, তীব্র মহেন্দ্র সিং ধোনিকে সাধারণত ব্যাট হাতে বাইশ গজ শাসন করতে এবং উইকেটের পিছনে বাজপাখির ভূমিকায় দেখেছে ক্রিকেট বিশ্ব। খুব কম এমন ঘটনা ঘটেছে যে উইকেটরক্ষকের দস্তানা, প্যাড ছেড়ে হাত ঘুরিয়েছেন ক্যাপ্টন কুল। তবে এমন ঘটনা যে ঘটেছে, তার প্রমাণ কিন্তু রয়েছে। এমনকী আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটও পেয়েছেন এমএস ধোনি। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

টেস্টে ধোনির বোলিং

টেস্টে ধোনির বোলিং

ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার সময় টেস্টে বেশ কয়েকবার হাত ঘোরাতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। দলে প্রয়োজনে লাল বলের ফর্ম্যাটে সাত বার হাত ঘুরিয়েছেন মাহি। ৯৬ বল করেছেন। ৬৭ রান দিয়েছেন। টেস্টে এমএসের ভাগ্যে কোনও উইকেট জোটেনি।

ওয়ান ডে-তে ধোনির বোলিং

ওয়ান ডে-তে ধোনির বোলিং

টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও উইকেটরক্ষকের দস্তানা ছেড়ে হাত ঘোরাতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। দুটি ম্যাচে বল করেছেন ক্যাপ্টেন কুল। ৩৬ বল করে ৩১ রান দিয়েছেন এমএস। ওয়ান ডে-তে একটি উইকেট নিয়েছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক।

প্রথম শ্রেণির ক্রিকেট

প্রথম শ্রেণির ক্রিকেট

প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিকবার বল করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এই স্তরে ১২৬টি বল করেছেন ২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক। ৮৭ রান দিলেও কোনও উইকেট পাননি মাহি।

লিস্ট এ ক্রিকেট

লিস্ট এ ক্রিকেট

লিস্ট এ ক্রিকেটেও বাইশ গজে বোলারের ভূমিকায় দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এই স্তরে ৪২৩ ম্যাচ খেলে ৬৩ বার হাত ঘুরিয়েছেন এমএস। ৫৩ রান দেওয়ার পাশাপাশি দুটি উইকেটও নিয়েছেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+