বোলিং কোচ নির্বাচনেও বিসিসিআই-এর সার্কাস অব্যাহত, কী বলছেন ব্রিগেডিয়ার শাস্ত্রীর ডানহাত
ভারতীয় দলের বোলিং কোচ নিয়ে নাটক চরমে। আসরে নামলেন ভরত অরুণ। জানিয়ে দিলেন নিজের প্রকৃত অবস্থান
ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়ে নাটক চলছেই। চারদিক থেকে এত কথা বোর্ডের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে যে ত্রাহি ত্রাহি রব। কোচ হয়েই নিজের কোচিং স্টাফদের মধ্যে জাহির খানের বদলে বোলিং কোচ হিসেবে ভরত তরুণকে চেয়েছিলেন রবি শাস্ত্রী। ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির পরামর্শ মাটিতে মিশিয়ে দিয়ে রবি শাস্ত্রীর হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছিল বোর্ড। এরই পথ ধরে রটে যায় ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন ভরত অরুণ।[আরও পড়ুন:যৌবনে কোন বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন রবি শাস্ত্রী]
রটনা ঠেলায় অস্থির হয়ে আসরে নামেন স্বয়ং ভরত অরুণ। জানিয়ে দেন এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারি ভাবে তাঁকে বোলিং কোচ নিযুক্ত করা হয়নি। গত এক সপ্তাহে ঘটনাক্রম যেভাবে এগিয়েছ তাতে ভরত অরুণের বোলিং কোচ হওয়া সময়ের অপক্ষা এটাই মনে করছিল ক্রিকেট মহল। কিন্তু নিজের সাম্প্রতিকতম সাক্ষাৎকারে ভরত অরুণের দাবি এই সম্পর্কে তিনি কিছুই জানেন না।[আরও পড়ুন:দ্রাবিড়-জাহির নিয়ে নাকানি চোবানি খাচ্ছে বিসিসিআই, ফের লোক হাসানোর যুক্তি বোর্ডের]

রবি শাস্ত্রী টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যে দু 'বছর জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন সেসময় ছিলেন ভরত অরুণও। ফলে এই দুই ক্রীড়াবিদ আগে একসঙ্গে কাজ করেছেন। তাদের কেমিস্ট্রও ছিল দারুণ। অনিল কুম্বলে পদত্যাগ করার পর ভারতীয় কোচ পদের দৌড়ে এগিয়ে ছিলেন রবি শাস্ত্রী। টম মুডি, বীরেন্দ্র সেওয়াগদের পিছনে ফেলে রবি শাস্ত্রীই রেস জিতে নেন। জাতীয় দলের কোচ হওয়ার পরই সাক্ষাৎকারে রবি জানিয়ে দেন তিনি জাহির খানের বদলে ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে চান। ব্যাস সেই সময় থেকে জল্পনা তুঙ্গে ওঠে কবে ফের দায়িত্বে ফিরছেন ভরত অরুণ। এদিকে এর মধ্যে ঘটনায় নাটকীয় মোড় নেয় যখন তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ভিবি থিরুভাল্লুর ভীরানস দলের কোচ নিযুক্ত হন ভরত অরুণ। জুলাইয়ের ২২ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে ২০ অগস্ট পর্যন্ত।

ভরত অরুণ জানিয়েছেন, ' এখনও অবধি আমি যেরকম চলছিল সেভাবেই কাজ করছি, তাই নয় কি? যদি ভারতের দায়িত্ব পেতাম তাহলে কি করতে পারতাম তখন আমায় তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ও আরসিবি-র দায়িত্ব ছাড়তে হত। যদি ভারতীয় দলের কোচের দায়িত্ব পান তাহলে স্বার্থের সংঘাতের নীতি অনুযায়ি অন্য সব কাজ ছাড়তে হবে তাঁকে। এদিকে রাহুল দ্রাবিড়, জাহির খান ,ভরত অরুণ সবাইকে নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে তা স্থির করতে মঙ্গলবার বৈঠকে বসছে বিসিসিআই। বৈঠকে হাজির থাকবেন কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরের সদস্য ডায়না এডুলজি. কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না, সিইও রাহুল জোহরি এবং কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি।












Click it and Unblock the Notifications