শ্রেয়স আইয়ার ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকেও, জসপ্রীত বুমরাহ কবে ভারতের হয়ে নামবেন?

শুক্রবার থেকে দিল্লিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এই টেস্টেও খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। জসপ্রীত বুমরাহ আইপিএলের আগে মাঠে ফিরছেন না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে ইনিংস জয় ছিনিয়ে নিয়েছে ভারত। চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফিতে আপাতত রোহিত শর্মার ভারত এগিয়ে ১-০ ব্যবধানে। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু দ্বিতীয় টেস্ট। সেই টেস্টেও শ্রেয়স আইয়ারকে পাবে না ভারত। এমনকী জসপ্রীত বুমরাহকে গোটা অস্ট্রেলিয়া সিরিজেই পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে।

শ্রেয়স আইয়ার ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকেও

শ্রেয়স আইয়ারের রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকামেদিতে। তিনি ট্রেনিংয়ের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে মনে করা হচ্ছিল, শ্রেয়স হয়তো ফিট হয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন দ্বিতীয় টেস্টের আগেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শ্রেয়স এখনও পুরো ম্যাচ ফিট নন। সে কারণে তিনি দ্বিতীয় টেস্টেও নেই। সিরিজের বাকি দুটি টেস্টের দলেও নির্বাচকরা শ্রেয়সকে রাখেন কিনা সেটা দেখার। এর ফলে সূর্যকুমার যাদব আরও একটি সুযোগ পাবেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে শ্রেয়সকে ইরানি কাপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় দলে খেলানো হতে পারে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টে তো বটেই, জসপ্রীত বুমরাহ দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজেও খেলবেন না বলেই জানা গিয়েছে। তাঁকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই। ফলে আইপিএলেই মাঠে দেখা যাবে বুমরাহকে। ভারতের এক নম্বর পেসারকে মুম্বই ইন্ডিয়ান্স কটি ম্যাচে পাবেন সেদিকেও নজর থাকবে। কারণ, বুমরাহ চোট সারিয়ে ফিরছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি গুরুত্বপূর্ণ। আইপিএলের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে। সেই ফাইনালে যাতে পুরো ফিট বুমরাহকে পাওয়া যায় তা মাথায় রেখেই যাবতীয় পরিকল্পনা করা হচ্ছে।

ভারতীয় দল আজ নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে অপশনাল প্র্য়াকটিস রেখেছিল। নেটে অনুশীলন করতে দেখা যায় রবীন্দ্র জাদেজা ও চেতেশ্বর পূজারাকে। জয়দেব উনাদকাট কাল কলকাতায় আসবেন। তার আগে এদিন ভারতীয় দলের নেট প্র্যাকটিসে বেশ কিছুক্ষণ বোলিং করতে দেখা গিয়েছে উনাদকাটকে। কে এস ভরত কিপিংয়ের পাশাপাশি ব্যাটিং করেছেন। নাগপুরের যে উইকেটে খেলা হয়েছিল সেখানেই অনুশীলন করে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশানে স্পিনারদের বোলিংয়ের সময় কিপিং করেন। কাল সকালে দিল্লিতে পৌঁছে যাবে দুই দল। তার আগে মিচেল স্টার্ক অনুশীলন করেছেন অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি বোলিংয়ের পাশাপাশি মিনিট ২০ ব্যাটিংও করেন। দিল্লিতেও টার্নিং উইকেট হবে বলে জল্পনা। যদিও মাঠকর্মীদের কাছে এখনও পিচের চরিত্র সংক্রান্ত কোনও নির্দেশ আসেনি বলেই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+