Bengal Women's: শেফালির মঞ্চে দাপুটে পারফরম্যান্স প্রিয়াঙ্কা-তনুশ্রীদের, হরিয়ানার বিরুদ্ধে রেকর্ড বাংলার

কয়েকদিন আগেই বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা দল ভারত সেরা হয়েছে। এবার বিসিসিআইয়ের ঘরোয়া একদিনের টুর্নামেন্টেও দাপুটে পারফরম্যান্স বাংলা সিনিয়র মহিলা দলের। ৩৯০ রান চেজ করতে নেমে হরিয়ানাকে ৫ উইকেটে হারিয়ে বিসিসিআই সিনিয়র উইমেন্স ওয়ান ডে টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গেল বাংলা দল। সেই সঙ্গে নতুন রেকর্ডও সৃষ্টি করল বাংলার মহিলা দল।

সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। মহিলাদের ঘরোয়া একদিনের ম্যাচে বাংলার বিরুদ্ধে মাত্র ১১৫ বলে ১৯৭ করলেন শেফালি ভর্মা। ভারতীয় দলের এই মহিলা ক্রিকেটার ১১টা বিশাল ছয় ২২টি চার মারেন। শেষ পর্যন্ত মিতা পালের বলে আউট হন শেফালি। এর পাশাপাশি অপর ব্যাটার সোনিয়া ৪১ বলে ৬১ রান করেন এবং সীমা সিসোদিয়া ৭২ বলে ৫৮ রান করেন। এই তিন জনের ব্যাটে ভর করে ৩৮৯ রানের বিশাল স্কোর খাড়া করে হরিয়ানা।

Bengal Women s

জবাবে ব্যাট করতে নেমে সাথী মণ্ডল এবং ধারা গুজ্জার ১০০ রানের ওপেনিং জুটি তৈরি করেন। ধারা ৪৯ বলে ৬৯ এবং সাথী ২৯ বলে ৫২ রান করেন। এরপর তনুশ্রী সরকার ও প্রিয়াঙ্কা বালা দুরন্ত ইনিংস খেললেন। বিরাট চাপ নিয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে তনুশ্রী ৮৩ বলে ১১৩ রানের দারুন ইনিংস খেলেন। আর পাঁচ নম্বরে নেমে উইকেটকিপার-ব্যাটার প্রিয়াঙ্কা ৮১ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। ৪৯.১ ওভারে পাঁচ উইকেটে জিতল বাংলা মহিলা ক্রিকেট দল।

এই জয়ের সঙ্গে একটা রেকর্ড তৈরি করল বাংল। লিস্ট এ ক্রিকেটে কোনও মহিলা দলের এটা সবথেকে বেশি রান চেজ করে জয়। এরআগে কোনও মহিলা দল লিস্ট এ ক্রিকেটে এত বেশি রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

বাংলার কোচ প্রবাল দত্ত বলেছেন, গতকাল দলের মিটিংয়ের সময় আমি ক্রিকেটারদের বলেছিলাম যে পিচটি ব্যাটিং-বান্ধব হবে। এই ম্যাচ চলাকালীন কোনও সময়ে কেউ আতঙ্কিত হবে না। আজ ইনিংসের বিরতির সময় আমি ব্যাটারদের বলেছিলাম, নিজেদের উপর আস্থা ও বিশ্বাস রেখে ব্যাটিং করো। ক্রিকেটাররা সেটা করতে সক্ষম হয়।। এটি একটি অবিশ্বাস্য জয়। এইরকম রান চেজ করে জয় পাওয়া কঠিন। দলের জন্য ভালো লাগছে।

ঝুলন গোস্বামী বলেছেন, ৩৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে জয়, দারুন একটা বিষয়। মেয়েরা নিজেদের উপর বিশ্বাস রেখেছিল এটা একটা অবিশ্বাস্য জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+