Bengal Women's: রেলকে বেলাইন করে ফাইনালে বাংলা মহিলা দল, খেতাব জয় থেকে এক ধাপ দূরে মিতা-তনুশ্রীরা
কয়েকদিন আগেই বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা দল ভারত সেরা হয়েছে। এবার বিসিসিআইয়ের ঘরোয়া একদিনের টুর্নামেন্টেও দাপুটে পারফরম্যান্স বাংলা সিনিয়র মহিলা দলের। খেতাব জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে বাংলার মহিলা দল।
রেকর্ড সৃষ্টি করে হরিয়ানাকে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলা। এবার গতবারের চ্যাম্পিয়ন রেলওয়েজকে হারিয়ে ফাইনালে উঠল বাংলার মেয়েরা। রাজকোটে শুক্রবার ৬ উইকেটে জয় পেল বাংলার মহিলা দল। সেইসঙ্গে ট্রফি জয়ের দুয়ারে পৌঁছে গেল বঙ্গ মহিলা মহিলা ব্রিগেড।

জবাবে ব্যাট করতে নেমে ধারা গুজ্জার এবং মিতা পালের ইনিংসে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা দল। ধারা ১২৩ বলে ১২৩ রান করেন। সাথী মণ্ডল ২৩ বলে ২১ রান করেন। তনুশ্রী সরকার ৪৭ বলে ৩৫ রান করেন। মিতাল পাল ৬৬ বলে ৭৬ রান করে দলের জয় নিশ্চিত করেন।
শেষ দিকে প্রিয়াঙ্কা বালা ২০ এবং প্রতিভা রানা ১৪ রানে অপরাজিত থাকেন। ১ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। এবার বাংলা মহিলা দলের লক্ষ্য ট্রফি জয়। সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। সেই ম্যাচে ৩৯০ রান চেজ করতে নেমে হরিয়ানাকে হারিয়ে দিয়ে নজির সৃষ্টি করে বাংলার মহিলা ক্রিকেটাররা।
বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে জয় হাসিল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন বাংলার মেয়েরা। এই ম্যাচে সেটাই দেখা গেল।












Click it and Unblock the Notifications