Bengal Pro T20: জিৎ, রুক্মিণীর সঙ্গে নুসরতের ধামাকা পারফরম্যান্স, শুরু বেঙ্গল প্রো টি২০ লিগ
অপেক্ষার অবসান, অবশেষে পথ চলা শুরু করল বেঙ্গল প্রো টি২০ লিগ। মঙ্গলবার সন্ধ্যা এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইডেন গার্ডেন্স এ বেঙ্গল প্রো টি২০ লীগের সূচনা হলো. ২২ গজের লড়াইয়ের আগেই হলো ধামাকা তার উদ্বোধনী অনুষ্ঠান
ইডেন গার্ডেন্সে বিকেল ৫.৩০ থেকে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে সিএবির বর্ষীয়ান সদস্য এবং প্রাক্তন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। সিএবি সভাপতি গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা সহ বর্তমান কর্মকর্তারা প্রাক্তন সদর বর্ষিয়ান সদস্যদের সংবর্ধিত করেন । এরপর শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান।

সৌরভ গঙ্গোপাধ্যায় ধারাভাষ্যের কাজের জন্য বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ফলে উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হলেন ঝুলন গোস্বামী। তার হাত ধরেই মাঠে প্রবেশ করল সুদৃশ্য ট্রফি এরপর সমস্ত দলের পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন। মঞ্চে ছিলেন পুরুষ এবং মহিলা দলের অধিনায়করা।
এর পর পুরুষ এবং মহিলা দলের সব ক্রিকেটারের সঙ্গে পরিচয় পর্ব হল। অধিনায়কেরা শপথ নিলেন
।
এরপর হল বিনোদনী অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন টলিউড অভিনেতা জিৎ এবং রুক্মিণী মৈত্র। সঙ্গে ধামাকাদার পারফরম্যান্স করলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা।তার পারফরম্যান্স ছিল রীতিমতো চোখ ধাঁধানো। জনপ্রিয় গানের সঙ্গে নাচলেন টলি বলির তারকারা।
প্রথম ম্যাচে আকাশ দীপের নেতৃত্বাধীন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স খেলতে নালম মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসের বিরুদ্ধে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হল ম্যাচ।
প্রতিটি দল গ্রুপ পর্বের সাতটি ম্যাচ খেলবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। প্রথম স্থানে থাকা দলটি প্রথম সেমিফাইনালে চতুর্থ স্থানে থাকা দলের মুখোমুখি হবে। দ্বিতীয় স্থান অধিকারী দলটি অন্য সেমিফাইনালে তৃতীয় স্থান অধিকারকারী দলের মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে ২৮ জুন।
এই টুর্নামেন্টে আটটি দল পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শহর এবং জেলাগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বেঙ্গল প্রো টি২০ লিগে অংশ নেওয়া দলগুলি হল: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, হারবার ডায়মন্ডস, রশ্মি মেদিনীপুর উইজার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, মুর্শিদাবাদ কিংস, শ্রাচি রাড় টাইগার্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা
এই টুর্নামেন্ট থেকে আগামী দিনে আইপিএলের তারকেরা উঠে আসবে বলে মনে করেন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মী বর্তমানে মেদিনীপুর দলের সঙ্গে যুক্ত। এই টুর্নামেন্ট প্রসঙ্গে লক্ষীর রতন বলেন যেহেতু টুর্নামেন্টে লাইভ টিভিতে টেলিকাস্ট হবে তাই আমাদের ক্রিকেটাররা অনেক বেশি এক্সপোজার পাবেন সারা দেশের নজর থাকবে তাদের উপরে এটা খুবই ভালো উদ্যোগ, আমি মনে করি এর ফলে বাংলা থেকে অনেকেই আগামী দিনে আইপিএল খেলার সুযোগ পাবে। আগামী একমাস কলকাতা মেতে থাকবে টি-টোয়েন্টির ধামাকাতে।












Click it and Unblock the Notifications