ব্যাটিং বিপর্যয়! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পণ্ডিচেরীর কাছে পরাস্ত বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট পর্বে যাওয়া কঠিন হয়ে গেল বাংলার কাছে। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে আজ হায়দরাবাদের জিমখানা মাঠে পণ্ডিচেরীর কাছে ৮১ রানে হার অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দলের।

বাংলার শেষ ৮ উইকেট পড়ল ৬.২ ওভারে ২৬ রানের ব্যবধানে। শেষ ৬ উইকেট পড়ে ১৬ রানে! ফলে জয়ের জন্য ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেল বাংলা।

ওপেনিং জুটি ভেঙেছিল ৪ ওভারে ৪৪ রানে। ৫.২ ওভারে ৫৮ রানে দ্বিতীয় এবং ৭.৩ ওভারে ৭০ রানে পড়ে তৃতীয় উইকেট। করণ লাল ২৩ বলে ৪০, অভিমন্যু ৬ বলে ১২ ও অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। জয়ন্ত যাদব চারটি ও সিদাক সিং তিন উইকেট নেন।

যুবরাজ কেসোয়ানি ১১ বলে ৭, সুদীপ কুমার ঘরামি ৬ বলে ৫, শাকির হাবিব গান্ধী ৫ বলে ৩, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৯ বলে ৮, প্রদীপ্ত প্রামাণিক ৫ বলে ২, আকাশ দীপ ১ বলে ০, মহম্মদ শামি ৬ বলে ৫ রানে আউট হন। মুকেশ কুমার অপরাজিত থাকেন ২ বলে ০ রানে‌।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। পণ্ডিচেরী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। অধিনায়ক আমন খান পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে করেন ৪০ বলে সর্বাধিক ৭৪। যশবন্ত শ্রীরাম আউট হন ৩৪ বলে ৪৫ রান করে।

মহম্মদ শামি ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ডট বল তিনিই করেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২টি উইকেট পান ৪ ওভারে ৫৩ রান খরচ করে। মুকেশ কুমার ৪ ওভারে ৩৯, আকাশ দীপ ৪ ওভারে ২০ ও প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ২৮ রান দিয়েছেন, তবে উইকেট পাননি। প্রদীপ্ত ১২টি, মুকেশ ও আকাশ ৯টি করে এবং ঋত্ত্বিক সাতটি ডট বল করেছেন।

ম্যাচের সেরা জয়ন্ত যাদব। এই প্রতিবেদন লেখা অবধি বাংলা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। নেট রান রেট মাইনাস (-)০.৭৬৫। গুজরাত শীর্ষে, নেট রান রেট ০.৩০০। গ্রুপ পর্বে বাংলার শেষ ম্যাচ সোমবার হরিয়ানার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+