Ranji Trophy 2022: মনোজ-শাহবাজারে জোড়া শতরানের পরেও প্রথম ইনিংস শেষে মধ্য প্রদেশের থেকে পিছিয়েই থাকল বাংলা
মনোজ-শাহবাজারে জোড়া শতরানের পরেও প্রথম ইনিংস শেষে মধ্য প্রদেশের থেকে পিছিয়েই থাকল বাংলা
মধ্য প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালের তৃতীয় দিন সকালেই শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস। এমপি'র ৩৪১ রানের জবাবে বাংলার ইনিংসে পর্দা পড়ল ২৭৩ রানে। যার ফলে ৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবে মধ্য প্রদেশ।

তবে, এই ম্যাচে সমানে সমানে লড়াইয়ে থাকতে পারত না বাংলা যদি মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদর ব্যাট বাংলার উইকেটের সামনে প্রাচীর না হয়ে দাঁড়াত। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের পরওয়ানা কার্যত দখল করে নিয়েছিল অভিমূন্য ঈশ্বরণ'রা। নিশ্চিত ভরাডুবির হাত থেকে বাংলাকে বাঁচায় মনোজ এবং শাহবাজের শতরান।
ভরাজুবি যখন আসন্ন তখন ২১১ বলে ১০২ রানের ইনিংস খেলে বাংলাকে নির্ভরতা দেন রাজ্যের মন্ত্রী। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যানের সঙ্গে জুটি বেঁধে বাংলাকে খাদের কিনারা থেকে বের করে নিয়ে আসেন শাহবাজ আহমেদ। ২০৯ বলে ১১৬ রানে ইনিংস খেলেছেন শাহবাজ। এই দুই ব্যাটসম্যান ছাড়া বাংলার কোনও ব্যাটরই রান করতে পারেননি প্রত্যাশা মতো। ঝাড়খন্ডের বিরুদ্ধে ইতিহাস তৈরি করা বংলার ব্যাটারদের মাধ্যে মনোজ, শাহবাজ এবং অভিমূন্য ঈশ্বরণ (২২) ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। দুই ওপেনার অভিষেক রমন এবং সুদীপ কুমার ঘড়ামি আউট হন ০ রানে। অনুষ্টুপ মজুমদার করেন ৪ রান। অভিষেক পোড়েল করেন ৯ রান। সায়ন মন্ডল (০), প্রদীপ্ত প্রামানিক (৩) আকাশ দীপ (৫) বড় রান পাননি। শেষ পর্যন্ত একটি বল না খেলেই অপরাজিত ছিলেন মুকেশ কুমার।
মধ্য প্রদেশের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন কুমার কার্তিকেয়া, সরনশ জৈন এবং পুনীত ডাটে। একটি উইকেট পেয়েছেন গৌরব যাদব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications