IND vs ENG: শততম টেস্টের আগে মোদী সরকারকে কৃতজ্ঞতা স্টোকসের, অনুপস্থিত কোহলিকে নিয়ে কী বললেন?
বৃহস্পতিবার রাজকোটে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসটেস্ট কেরিয়ারে ৬২৫১ রানের পাশাপাশি ১৯৭ উইকেট নিয়েছেন তারকা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬০০০ রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে মাত্র দু'জনের- স্যর গ্যারি সোবার্স এবং জাক কালিস । তৃতীয় ব্যক্তি হিসেবে এই এলিট ক্লাবে ঢুকতে স্টোকসের চাই আর মাত্র তিন উইকেট।
বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ব্যাট হাতেই দেখা গিয়েছে স্টোকসকে । তবে ফের কি পুরনো অস্ত্রে শান দিতে চলেছেন তিনি? রাজকোট টেস্টের আগে তেমনই আভাস পাওয়া গেল। নেটে বেশ কিছুক্ষণ বোলিং করলেন ইংল্যান্ড অধিনায়ক।তবে কী রাজকোটে বল হাতে দেখা যাবে স্টোকসকে? শততম টেস্টে চমক দিতেই পারেন তিনি।

তৃতীয় টেস্টের আগে ভিসা সমস্যায় পড়েন ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদ। রাজকোটে পৌঁছে বিমানবন্দরে প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁকে। দ্বিতীয় টেস্ট খেলার পর ইংল্যান্ড দল আবু ধাবিতে ফিরে যায়। সোমবার সন্ধ্যায় তাঁরা রাজকোটে নামে। বিপত্তি বাঁধে রাজকোট বিমানবন্দরে।
বিমানবন্দরে আধিকারিকরা রেহানকে প্রবেশে নিয়ে আপত্তি তোলেন, সিঙ্গল এন্ট্রি ভিসা থাকায় রেহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। তড়িঘড়ি দুই দিনের জন্য রেহানের ভিসার ব্যবস্থা করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। রেহান অবশ্য তৃতীয় টেস্টের দলে রয়েছেন। তাঁর সঙ্গে টম হার্টলি ও জো রুট ইংল্যান্ডের স্পিন আক্রমণ সামলাবেন।
সমস্যার দ্রুত সমাধানের জন্য বিসিসিআই এবং ভারত সরকারকে ধন্যবাদা জানিয়েছ স্টোকস বলেছেন, "যেকোনও ব্যক্তির জন্য এটির জন্য অপেক্ষা করা সবসময়ই একটি উদ্বেগজনক সময়, কিন্তু সৌভাগ্যক্রমে, আমরা আজ সকালে জানতে পেরেছি আমাদের দলের ক্রিকেটারের ভিসা সমস্যার সমাধান হয়েছে। দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য বিসিসিআই এবং ভারত সরকারকে ধন্যবাদ।'
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলছেন না বিরাট কোহলি। কোহলির অনুপস্থিতি নিয়ে স্টোকস বলেন, 'আমি প্রশ্নটি নিয়ে অসম্মানজনক কিছু বলতে চাইছি না। আমি মনে করি যখন এই ধরনের পরিস্থিতি হয়, যখন কেউ ব্যক্তিগত কারণে একটি বড় সিরিজ খেলতে পারেন না তখন তিনি নিশ্চিতভাবে ক্রিকেট থেকে দূরে থাকার অভাব অনুভব করেন। আমাদের দলের জন্য কোহলির না থাকা ইতিবাচক বা নেতিবাচক কিনা সেটা নিয়ে মন্তব্য করা ঠিক নয়।'












Click it and Unblock the Notifications