বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রাহানে উবাচ, 'সমালোচনা গ্রহণ করেন খুশি মনেই'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রাহানে উবাচ

আগামী ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানের গলায় আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছে। জানিয়েছেন যে হাই-ভোল্টেজ ম্যাচের জন্য ভারতীয় দল তৈরি। পাশাপাশি সমালোচনা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন রাহানে।

সমালোচনা পছন্দ করেন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন অজিঙ্ক রাহানে। এই অনুভূতি তাঁর কাছে অন্যরকম বলে স্বীকার করেছেন হাসিখুশি জিঙ্কস। সঙ্গে সমালোচনা নিয়েও নিজের মতামত ব্যাখ্যা করেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। বলেছেন, খুশি মনে সমালোচনা নিতে তিনি অভ্যস্ত। সমালোচনা ছিল বলেই তিনি এতদূর আসতে পেরেছেন বলেও মনে করেন রাহানে। বক্তব্য, তিনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। কেউ সমালোচনা করুক বা না করুক, দলের জন্য নিজেকে উজাড় করে দিতে তিনি সর্বদা প্রস্তুত থাকেন বলে জানিয়েছেন রাহানে।

বর্তমানে বিশ্বাস করেন রাহানে

বর্তমানে বিশ্বাস করেন রাহানে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন অজিঙ্ক রাহানে। হ্যাম্পাশায়ারের হয়ে কাউন্টি খেলার সুবাদে সাউদাম্পটনের এজিয়াস বোলের পরিবেশ এবং পরিস্থিতি তাঁর ভালভাবেই চেনা। তবে তা দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ব্যাখ্যা করতে চান না রাহানে। তাঁর কথায়, সম্পূর্ণ স্বতন্ত্রে আবহে এই হাই-ভোল্টেজ ম্যাচ খেলা হবে। তাই অতীতের কথা না ভেবে আপাতত বর্তমানেই নজর রেখেছেন তিনি।

স্বাভাবিক খেলায় বিশ্বাসী রাহানে

স্বাভাবিক খেলায় বিশ্বাসী রাহানে

১৮ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলবেন বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। ইংল্যান্ডের নিজের আগের পারফরম্যান্সের কথা না ভেবেই তিনি এজিয়াস বোলের বাইশ গজে নামবেন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। দলের প্রয়োজনে তিনি যেমন একশো করার জন্য মুখিয়ে থাকবেন, তেমনই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ৩০-৪০ রান করেও খুশি থাকবেন বলে জানিয়েছেন জিঙ্কস।

রাহানের টেস্ট কেরিয়ার

রাহানের টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৩টি টেস্ট খেলেছেন অজিঙ্ক রাহানে। ৪৫৮৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে দেশের হয়ে ১২টি শতরানও হাঁকিয়েছেন জিঙ্কস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ১০৯৫ রান করেছেন রাহানে। তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+