BCCI: কে হবেন জয় শাহের উত্তরসূরি? বোর্ডের সচিব এবং কোষাধ্যক্ষ পদের নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে
গত ১ ডিসেম্বরই আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জয় শাহ। জয় শাহ বিসিসিআই সচিব হিসেবে পদত্যাগের পর যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া অন্তর্বর্তী সচিবের দায়িত্ব পালন করছেন আপাতত। কিন্তু স্থায়ীভাবে এখনও সচিব পদে নির্বাচন হয়নি। একইসঙ্গে মহারাষ্ট্রে মন্ত্রী হওয়ায় বোর্ডের কোষাধ্যক্ষের পদ ছেড়েছেন আশিস শেলার। এই পরিস্থিতি দুই গুরুত্বপূর্ণ দুটি পদে নির্বাচনের জন্য দিনক্ষণ ঠিক করে ফেলল বিসিসিআই।
পরিস্থিতিতে সচিব পদ দীর্ঘদিন খালি থাকলে বিসিসিআইয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে পারে। লোধা কমিটির নতুন সংবিধান অনুসারে ৪৫ দিনের মধ্যে নতুন সচিব নির্বাচন করা উল্লেখ আছে । এই প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের আগেই সচিব এবং কোষাধ্যক্ষের পদের জন্য নির্বাচন হবে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে,সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন করার জন্য ১২ জানুয়ারী মুম্বইতে একটি বিশেষ সাধারণ সভার (এসজিএম) আয়োজন করেছে বিসিসিআই। সেই সভাতেই এই দুটি পদের জন্য নির্বাচন হবে। পিটিআইকে রাজ্য সংস্থার একজন সভাপতি বলেছেন, বৃহস্পতিবার আপেক্স কাউন্সিলের সভার পরে, রাজ্য সংস্থাগুলিকে এসজিএমের তারিখ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসের ১২ তারিখে বিসিসিআই সদর দফতরে এসজিএম হবে।
জয় শাহের জায়গায় আপাতত দেবজিৎ সাইকিয়াকে ভারপ্রাপ্ত সচিব পদে নিযুক্ত করেছেন বোর্ড সভাপতি রজার বিনি। মহারাষ্ট্রের মন্ত্রী হওয়ায় বোর্ডের কোষাধ্যক্ষের পদ ছেড়েছেন আশিস শেলার। এই পদে এখনও নতুন কেউ বসেননি। তবে দুই পদেই নির্বাচন করাতে চলেছে বিসিসিআই। সচিব এবং কোষাধ্যক্ষ কে হবেন তা নিয়ে চলছে জল্পনা।
বর্তমানে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবের নাম ভাসছে এই পদের জন্য স্থায়ীভাবে নাম উঠে আসছে বর্তমান যুগ্ম সচিব তথা আসাম ক্রিকেট বোর্ডের কর্তা দেবজিৎ সাইকিয়ার। একই সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান অরুণ ধূমাল, দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি বোর্ডের পরবর্তী সচিব হতে পারেন। তবে কোন নামই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে সচিব পদে নির্বাচন হতে চলেছে। তবে ইলেকশন না হলে সিলেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী বছর সেপ্টেম্বর মাসে বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে নতুন সচিব যেই আসবেন তাঁর কার্যকালের মেয়াদ হবে নয় মাস। আপাতত ১২ জানুয়ারি পরিষ্কার হয়ে যাবে কে হবেন বোর্ডের স্থায়ী সচিব এবং কোষাধ্যক্ষ।












Click it and Unblock the Notifications