নির্বাচন ছাড়াই বিসিসিআইয়ের নতুন সভাপতি! সৌরভকেই এজিএমে পাঠাচ্ছে সিএবি

বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার দিন ধার্য হয়েছে ২৮ সেপ্টেম্বর। ফলে ভারত এশিয়া কাপ ফাইনালে উঠলে দুবাইয়ে বোর্ডের শীর্ষকর্তারা হাজির হতে পারবেন না।

অবশ্য তার কিছুদিন আগেই নিশ্চিত হয়ে যাবে পরবর্তী বোর্ড সভাপতি কে হতে চলেছেন। লোধা আইন এখনও বলবৎ থাকায় রজার বিনিকে সভাপতির পদ থেকে সরতে হয়েছে। গত ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করায় বিনিকে সরতে হয়েছে। ২০২০ সাল থেকে বিসিসিআইয়ের সহ সভাপতি হিসেবে থাকা রাজীব শুক্লা বর্তমানে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিনির পর ফের বোর্ড সভাপতির সিংহাসনে বড় মাপের প্রাক্তন ক্রিকেট তারকাকেই রাখারই পক্ষপাতী সকলে। এরই মধ্যে সচিন তেন্ডুলকরের তরফে বিবৃতি মারফত জানানো হয়েছে, জল্পনা থাকলেও মাস্টার ব্লাস্টার দৌড়ে নেই।

আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, নতুন বোর্ড সভাপতির জন্য নির্বাচনের দরকার হবে না। সর্বসম্মত সিদ্ধান্তেই নিযুক্ত করা হবে পরবর্তী বোর্ড সভাপতিকে। মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হলেই জানা যাবে কে বোর্ড সভাপতি হবেন। সদস্যদের মতামত জানতে চাওয়া হবে। তার ভিত্তিতে সকলে বসেই সিদ্ধান্ত নেবেন।

বিসিসিআই সূত্রে খবর, নতুন ক্রীড়া আইন বলবৎ হলে সেই অনুযায়ী বোর্ডের পদাধিকারী ঠিক করা হবে। তবে আপাতত সচিব দেবজিৎ সাইকিয়া, যুগ্ম সচিব রোহন গনস দেশাই ও কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া স্বপদে বহাল থাকছেন।

এদিকে, বোর্ডের তরফে প্রতিনিধির নাম পাঠাতে অনুরোধ এসেছিল সিএবির কাছে। সিএবিতে নির্বাচনী প্রক্রিয়া চলছে। নিয়ম অনুযায়ী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইলেক্টরাল অফিসারের অনুমতি নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের জরুরি সভা ডেকেছিলেন। সেখানে ঠিক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের এজিএমে সিএবির প্রতিনিধিত্ব করবেন। সৌরভের সিএবি সভাপতি হওয়া নিশ্চিত হয়ে যাবে রবিবারই। ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি সিএবি সভাপতির দায়িত্ব নেবেন। স্নেহাশিসকে কুলিং অফে যেতে হচ্ছে লোধা আইন মেনেই। ফলে সিএবি যখন নতুন সভাপতি পেয়ে যাবে, সে কারণে কয়েকজন অনুপস্থিত থাকলেও অ্যাপেক্স কাউন্সিল সৌরভেরই নাম পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+