BCCI SGM: বোর্ডের যুগ্ম সচিব পদে কলকাতারই ক্রিকেট প্রশাসক! নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বিসিসিআইয়ের
জয় শাহের উত্তরসূরি আগেই পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানুয়ারি মাসের শুরুতেই দেবজিৎ সাইকিয়া সচিব এবং কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিংহ ভাটিয়া আসীন হয়েছেন । গত ১ডিসেম্বর থেকে দেবজিৎ অস্থায়ীভাবে সচিব পদে কাজ করছিলেন। কিন্তু দেবজিৎ সাইকিয়া সচিব হওয়া বিসিসিআইয়ের যুগ্ম সচিব পদটি ফাঁকা হয়েছে। এবার সেই শূন্যস্থান পূরণ করতে উদ্যোগী হল বিসিসিআই।
আগামী ১ লা মার্চ বিসিসিআই বিশেষ সাধারণ সভা ডেকেছে যুগ্ম সচিব পদে নির্বাচনের জন্য। দুই মাসের ব্যবধানে দ্বিতীয় বিশেষ সাধারণ ডাকল বোর্ড। নিয়ম অনুসারে এজিএমের ২১ দিন আগে নোটিশ দিতে হয়। সেই মতোই ঘোষণা করা হল দিনক্ষণ। আগামী ১লা মার্চই বোর্ডের নতুন যুগ্ম সচিব নির্বাচন হতে চলেছে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থাকে বিশেষ সাধারণ সভার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১ মার্চ বেলা ১২টায় মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে এই এসজিএম হবে। যুগ্ম সচিব পদে নির্বাচনই এই এসজিএমের অন্যতম অ্যাজেন্ডা।
এখন প্রশ্ন হচ্ছে জয় শাহের উত্তরসূরি হয়েছেন দেবজিৎ সাইকিয়া, এবার তাঁর পরিবর্তে কে আসবেন দায়িত্বে? একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে, এই তালিকায় ইতিমধ্যেই বেশ কিছু নাম আছে তার মধ্যে অন্যতম সিএবির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে আইপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। ডিডিসিএ-র সভাপতি রোহন জেটলি, মু্ম্বই ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় নায়েক।
এবার নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, একজনই মনোনয়ন জমা দিতে পারেন। শেষ পর্যন্ত অভিষেক ডালমিয়া হলে পূর্বাঞ্চল থেকেই বোর্ডের সচিব এবং যুগ্ম সচিব হবে। এর আগে সচিব পদের জন্য রোহন জেটলির নাম শোনা গিয়েছিল।
আইসিসিতে চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডে তাঁর পরিবর্তে কে চেয়ারে বসবেন তা নিয়ে জল্পনা ছিল। বেশ কয়েক মাস ধরেই একাধিক নাম উঠে আসছিল জয় শাহের উত্তরসূরি হিসেবে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে আইপিএলের প্রধান অরুণ ধুমল, অনেকেরই নাম ভাসছিল। এমনকী প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি এই পদে আসতে পারেন, এরকম জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে কেউই সচিব হলেন না।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে নতুন সচিব দেবজিৎ সাইকিয়ার মতোই নতুন যুগ্ম সচিবের কার্যকালের মেয়াদ হবে নয় মাস।












Click it and Unblock the Notifications