BCCI: এনএফএল-র সদর দপ্তরে জয় শাহ, ভারত-মার্কিন ক্রীড়া সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত, রইল ভিডিও
বর্তমান ক্রীড়া বিশ্বে জনপ্রিয় লিগগুলির মধ্যে অন্যতম হল আইপিএল এবং আমেরিকার এনএফএল। ইপিএল থেকে লা লিগা সবাইকে পিছনে ফেলে এই দুই লিগই টাকার নিরিখে বর্তমানে শীর্ষে। টি২০ বিশ্বকাপ চলাকালীন নতুন সমীকরণের ইঙ্গিত মিল। আইপিএল ও এনএফএল বসরা মিলিত হলেন একসঙ্গে!
বিসিসিআই-এর জয় শাহ নিউইয়র্কে এনএফএল সদর দফতরে যান এবং খেলাধুলার সেরা অনুশীলন নিয়ে আলোচনা করেন এনএফএল কমিশনার মাননীয় রজার গুডেলের সাথে দেখা করেন।এই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই বিসিসিআই সচিব জয় শাহ নিউইয়র্ক সদর দফতরে এনএফএল কমিশনার রজার গুডেলার সঙ্গে দেখা করেছেন। বিসিসিআই এর তরফে সেই বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আন্তর্জাতিক টি২০ লিগগুলির মধ্যে হেভিওয়েট হয়ে উঠেছে। অন্যদিকে, এনএফএল (ন্যাশনাল ফুটবল লীগ) বিশ্বের বৃহত্তম লীগগুলির মধ্যে একটি। দুই লিগের শীর্ষকর্তাদের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হট্ঠে। টি২০ বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিউইয়র্কে এনএফল সদর দফতর পরিদর্শন করেছেন।
বিসিসিআই দ্বারা পরিচালিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ দুটি লিগই গোটা পৃথিবীর মেগা স্পোর্টিং লিগ গুলির অন্যতম।এবং সারা বিশ্বে বিপুল সংখ্যক দর্শক সাপোর্ট রয়েছে। তাই দুজনের সাক্ষাৎকার যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায়।বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এনএফএল কমিশনার মাননীয় রজার গুডেলকে ভারতীয় দলের একটি জার্সি উপহার দেন। এনএফএলের পক্ষ থেকে পাল্টা উপহার দেওয়া হয় জয় শাহকে।
জয় শাহ এবং এনএফএল কর্তৃপক্ষ উভয় পক্ষই সভা করেছে যেখানে উভয় পক্ষই বিভিন্ন বিষয়ে আলোচনা ও ধারনা ভাগ করে নিতে গিয়েছিল। যদিও আইপিএল ভারতের সবচেয়ে জনপ্রিয় লিগ হিসেবে টিকে আছে, আমেরিকান ফুটবল বা এনএফএল যুক্তিযুক্তভাবে আমেরিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে অনুসরণ করা লিগ।
THE UNITE OF IPL 🏏 and NFL 🏈...!!!!!
— Tanuj Singh (@ImTanujSingh) June 10, 2024
- BCCI secretary Jay Shah meet with NFL commissioner Roger Goodell at New York. 🙌pic.twitter.com/unwWWHHIGb
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ রবিবার নিউইয়র্কে উপস্থিত ছিলেন ভারত বনাম পাকিস্তানের মধ্যে একটি মহাকাব্যিক এনকাউন্টার প্রত্যক্ষ করতে। ভারত বিজয়ী হওয়ার সময়, জয় শাহকে দেখা গিয়েছিল ভিআইপি গ্যালারিতে উচ্ছাস প্রকাশ করতে।
ভারতের জয়ের পরের দিন, জয় শাহ এনএফএল সদর দফতর পরিদর্শনে যান। এটা ছিল জায়ান্ট লিগের দুই শীর্ষকর্তার মিটিং। বিসিসিআই এনএফএল কমিশনারের সাথে শাহের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিসিসিআই এই ভিডিও প্রকাশ করে লিখেছে, যে সেরা অনুশীলন এবং ভক্তদের সম্পৃক্ততা এবং অভিজ্ঞতা প্রচারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ফলে আগামী দিনে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications