আইপিএলের ভিউয়ারশিপ নিয়ে কী জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
আইপিএলের ভিউয়ারশিপ নিয়ে কী জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই। ভাইরাস থাবায় একসময় আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা নিয়েই উদ্বেগ তৈরি হয়েছিল। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল আইপিএল। শেষ পর্যন্ত করোনার বিরুদ্ধে সেই লড়াইয়ে শেষ হাসি বিসিসিআইয়ের। ১৯ সেপ্টেম্বর থেকে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে বিশ্ববাসীকে দারুণ একটা ক্রিকেট লিগ উপহার দিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

আশাবাদী সৌরভ
অনেক ঘাম ঝরানোর পর আইপিএল নিয়ে আশাবাদী সৌরভ। বোর্ড সভাপতি জানিয়েছেন, 'এবারের আইপিএল নিয়ে ব্য়ক্তিগতভাবে আমি দারুণ আশাবাদী।'

মাঠে দর্শকদের প্রবেশ নিষেধ, কী জানালেন সৌরভ
সেই সঙ্গে আইপিএল দেখার ক্ষেত্রে মাঠে এবার দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কোভিড থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত। আইপিএল ফ্যানেরা টিভি ও ইন্টারনেটে চোখ রেখে লিগ দেখার সুযোগ পাচ্ছেন।

ভিউয়ারশিপ নিয়ে কী বললেন বিসিসিআই সভাপতি
বোর্ড সভাপতি সৌরভ জুড়েছেন, 'ভিউয়ারশিপে আইপিএল আগের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে বলে মনে করছি। সম্প্রচারকারী সংস্থা মনে করছে এবছর সবচেয়ে বেশি ভিউয়ারশিপ পাওয়া যাবে। টিভি রেটিংয়ে সব রেকর্ড হয়ত ভেঙে দেবে আইপিএল ২০২০।'

কোন তিন শহরে টুর্নামেন্ট
আমিরশাহীতে দুবাই, আবু ধাবি ও শারজা তিন শহরে ২০২০ সালের আইপিএল হতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে ঢাকে কাঠি। প্রসঙ্গত আইপিএল শুরুর আগে লিগে এখন করোনা ধাক্কা। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিতে দীপক চাহার-ঋতুরাজ গাইকোয়াড় সহ ১২ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications