Champions Trophy:চ্যাম্পিয়্ন্স ট্রফি খেলতে রোহিতদের পাকিস্তানে পাঠাবে না বিসিসিআই, পাল্টা সিদ্ধান্ত নিল পিসিবি
আইপিএলেরর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গিয়েছে হইচই, ২০২৫ সালে জানুয়ারি মাসে হবে এই প্রতিযোগিতা। কিন্তু এখন থেকেই ওয়াঘার দুই পারের দুই দেশের মধ্যে শুরু হয়ে গিয়েছে তরজা। ২৪ ঘণ্টা আগে পাকিস্তানেদ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার কথা ঘোষণা করেছিল বিসিসিআই, এবার পাল্টা জানাল পিসিবি।
ভারত ২০০৬ সাল থেকে পাকিস্তান সফর করেনি এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে, দুই দেশের ম্যাচগুলি এখন শুধুমাত্র আইসিসি ইভেন্টে সীমাবদ্ধ। তবে মনে হচ্ছে এশিয়া কাপের মতো এবারও পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল।

বুধবার পিসিবির এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, 'বোর্ড চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে তবেই পরবর্তীতে নিরপেক্ষ মাঠে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় হতে পারে। তার আগে ভারতকে রাজি হতে হবে। ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে আগামী দিনে দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না।'
আগামী বছর পাকিস্তান আয়োজক দেশ। দল না পাঠালে সমস্যায় পড়তে পারে ভারত। তবু বিসিসিআই দল না পাঠানোর কথাই ভাবছে। বোর্ড কর্তারা বিষয়টি নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।
সবশেষ ভারতের বিপক্ষে ২০১২-১৩ সালে সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি।ভারতের ক্রিকেট বোর্ডকে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার জন্য ভারত সরকারের অনুমতি লাগবে.
গত বছর এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন হলেও সেখানে খেলতে যায়নি ভারত। রোহিতদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এশিয়া কাপের জন্য় টিম ইন্ডিয়া খেলতে যায়নি পাকিস্তানে। বদলে ভারতের ম্যাচ হয়েছে শ্রীলঙ্কাতে। এবার সেটাকে সামনে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলোকে নিরপেক্ষ ভেনুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করছে বিসিসিআই। অর্থাৎ, এশিয়া কাপের মত চ্য়াম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে চাইছে জয় শাহরা।
তবে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ঠিকই ভারতের মাটিতে খেলতে গিয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications